মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ
গণমাধ্যম ডেক্স
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার এবং পায়ের রগ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। ওই পুলিশ সদস্যের পরিবারের ভাষ্য, মাদক ব্যবসার প্রতিবাদ করায় ওই পুলিশ সদস্য মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবুল কালাম (৩৫) আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য। তিনি ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন।
আবুল কালামের বোন সুমাইয়া আক্তার প্রথম আলোকে বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাঁর ভাইকে হত্যার উদ্দেশ্যে হাত-পা ভেঙে ফেলা হয়েছে। তাঁর ভাইয়ের পা তিন টুকরা হয়ে গেছে। আরেকটা পা দুই টুকরো হয়ে গেছে। ধারালো অস্ত্র দিয়ে ওই পায়ে রগ কেটে দেওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার চান পরিবারের সদস্যরা।
পরিবারের সদস্যরা জানান, আবুল কালাম দীর্ঘদিন ধরে এলাকার মাদক ব্যবসার প্রতিবাদ করে আসছিলেন। গত মাসে মাসাবো এলাকার মাদক কারবারি শাহাদাত হোসেন (৩২) ও এমদাদুল হককে (২৯) পুলিশে ধরিয়ে দিতে সহযোগিতা করেন তিনি। এর পর থেকে শাহাদাতের ছোট ভাই শাহজালাল বিভিন্ন সময় আবুল কালামকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন।
আবুল কালামের বাবা আবদুল মালেক সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে বাড়ি থেকে ডেকে একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে শাহজালালসহ ১০ থেকে ১৫ জন যুবক তাঁর ওপর হামলা চালান। মারধর করে আবুল কালামের ডান হাত ও বাঁ পা ভেঙে দেওয়া হয়। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাঁর ডান পায়ের রগ কেটে দেওয়া হয়। আবুল কালামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আবুল কালামকে মেরে ফেলার জন্য পূর্বপরিকল্পিতভাবে তাঁর ওপর এ হামলা চালানো হয়েছে বলে মনে করেন কালামের বাবা আবদুল মালেক। তিনি জানান, তাঁর ছেলের অবস্থা তেমন ভালো নয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোক্তার হোসেন প্রথম আলোকে বলেন, এপিবিএন সদস্য আবুল কালাম হবিগঞ্জ জেলায় কর্মরত ছিলেন। গত মাসে তাঁর অন্যত্র বদলি হলেও সেখানে এখনো যোগদান করেননি। বাড়িতে এলে মাদকসংক্রান্ত বিষয় নিয়ে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
হোটেলের বেসিনে গুদামের সাইনবোর্ড লাগিয়ে সার ডিলার হলেন কৃষকদল নেতা
সারাবাংলা -
২
মতলবে ১৫ মামলার আসামি ‘মেজর ডালিম’সহ গ্রেপ্তার ৬
জাতীয় -
৩
আনসার সদর দপ্তরের সামনে ককটেল বিস্ফোরণ
জাতীয় -
৪
স্বর্গের লোভ দেখিয়ে শিশুদের অনাহারে হত্যা, কেনিয়ার ধর্মগুরুর ২০০ বছরের সাজা
আন্তর্জাতিক -
৫
রোনালদোর ক্যারিয়ারের স্মরণীয় ১০ মুহূর্ত
জাতীয় -
৬
যুক্তরাষ্ট্রের বাজারেও এ দেশের ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ রয়েছে
জাতীয় -
৭
ময়মনসিংহে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
জাতীয় -
৮
মাদক-জুয়া থেকে বিরত রাখতে খেলার বিকল্প নেই: গণপূর্ত প্রতিমন্ত্রী
জাতীয় -
৯
চুরির অপবাদে বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতন
জাতীয় -
১০
ইরানকে ৯০টি হেলিকপ্টার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দিতে রাজি রাশিয়া
জাতীয় -
১১
সিলেটে নিজ বাড়ি থেকে আমেরিকা প্রবাসীর মরদেহ উদ্ধার
জাতীয় -
১২
সেনা সদস্য নিহত হওয়া সেই পাহাড়ে ৩ মরদেহ পড়ে থাকার খবর
জাতীয় -
১৩
শাহরুখের ‘কিং’ ছবির গানে সুর চুরির অভিযোগ, মুখ খুললেন মৌসুমী ভৌমিক
বিনোদন -
১৪
ইউরোপে যুব সংগঠনের হাত ধরে যেভাবে উগ্র ডানপন্থার বিস্তার
জাতীয় -
১৫
ট্রাম্প-ঘনিষ্ঠ হেগসেথ কি তাহলে রিপাবলিকানদের আনা অভিশংসনের মুখে পড়তে যাচ্ছেন
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন