সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তায় ঐক্যবদ্ধ এবিজেএ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত
গণমাধ্যম ডেক্স
অস্ট্রেলিয়া প্রবাসী মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বাংলাদেশের বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এবিজেএ)। আগামী ডিসেম্বরে সংগঠনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানের সঙ্গে বিজয় দিবস উদযাপন করা হবে। এ আয়োজনে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদেরও সম্মাননা জানানো হবে।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সিডনির লাকেম্বায় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভাপতি মোহাম্মদ আব্দুল মতিনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল কবির জিহনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের অধিকার ও পেশাগত নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ, সহ-সভাপতি ড. রতন কুন্ডু, আকিদুল ইসলাম, মাসুম বিল্লাহ ও আতাউর রহমান; সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন, মিডিয়া সম্পাদক আসিফ ইকবাল, সাংস্কৃতিক সম্পাদক রেজাউল করিম এবং কার্যনির্বাহী সদস্য দিদার হোসেন, অর্ক হাসান ও মোহাম্মদ জসিম উদ্দিন।
সভায় আগামী ডিসেম্বরে অভিষেক ও বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি দেশ-বিদেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়।
সাংবাদিকদের অধিকার ও পেশাগত নিরাপত্তার বিষয়ে সভায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। দেশে-বিদেশে সাংবাদিকদের হয়রানি, নির্যাতন বা পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানানো এবং তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নেয় এবিজেএ।
এ ছাড়া সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, এবিজেএর কোনো সদস্য হুমকি, হামলা, অপপ্রচার বা পেশাগত দায়িত্ব পালনে বাধার শিকার হলে সংগঠনের সদস্যরা ঐক্যবদ্ধভাবে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে বয়কট করবেন এবং তাদের সংবাদ প্রকাশ ও প্রচার থেকে বিরত থাকবেন।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা অপরিহার্য। এবিজেএকে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় প্রবাসে বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, সদস্যদের কল্যাণ এবং সংগঠনের ঐক্য ও কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ
জাতীয় -
২
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
বিনোদন -
৩
‘এনসিপি-জামায়াত ছাড়া অন্য দলগুলো চাঁদার ওপর চলে’
জাতীয় -
৪
সিপাহি-জনতার বিপ্লব : সংবাদপত্রের পাতায় সেই দিনটি
জাতীয় -
৫
বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দিনভর যতো সাংস্কৃতিক আয়োজন
জাতীয় -
৬
পৃথিবীর বায়ুমণ্ডলে ধ্বংস হয়ে গেল নাসার সুইফট স্পেস টেলিস্কোপ
জাতীয় -
৭
মোটরসাইকেলে ৬ জন এসে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি
সারাবাংলা -
৮
সীমান্তে গুলি, আহত বাংলাদেশি যুবককে নিয়ে গেলো বিএসএফ
সারাবাংলা -
৯
রনি কাবিন করে সবার সামনে বিয়ে করেছেন: স্ত্রী দাবি করা ফারজানা
জাতীয় -
১০
সংঘর্ষ-অবরোধের পর শান্ত গাজীপুরে শিল্পাঞ্চল, ধীরে ধীরে খুলছে কারখানা
জাতীয় -
১১
৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন
জাতীয় -
১২
রোনালদো পরবর্তী পর্তুগালের প্রথম স্কোয়াডে যারা
জাতীয় -
১৩
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
জাতীয় -
১৪
ঢাকায় আদিবাসীদের খাদ্য ও শস্য মেলা
জাতীয় -
১৫
চড়–কাণ্ডের আট মাস পর অভিনেত্রী তিশা–অথৈকে নিয়ে বড় সিদ্ধান্ত
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন