রিমান্ড শেষে কারাগারে তরুণী, জিজ্ঞাসাবাদে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন
গণমাধ্যম ডেক্স
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার তরুণী (১৯) পুলিশের জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার তদন্তের স্বার্থে এসব তথ্য গোপন রেখে এখন তা যাচাই-বাছাই করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে দুই দফা রিমান্ড শেষে শুক্রবার ওই তরুণীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। দ্বিতীয় দফা রিমান্ড শেষে ওই তরুণীকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুনানির সময় আসামিপক্ষে জামিনের কোনো আবেদন করা হয়নি।
কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে ওই তরুণী ঘটনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেগুলো তদন্তের স্বার্থে অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করা হচ্ছে। তবে তিনি একাধিক প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন এবং নীরব থেকেছেন।
আবেদনে আরও বলা হয়, এ মামলার আরেক সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপও বর্তমানে রিমান্ডে রয়েছেন। দীপ ও ওই তরুণীর বক্তব্যের মিল-অমিল খতিয়ে দেখতে দুজনের বক্তব্য মেলানো (ক্রসচেক) প্রয়োজন। এ ছাড়া নিহত তাহসিফের মুঠোফোনের কললিস্ট পর্যালোচনায় ওই তরুণীর সঙ্গে একাধিকবার কথা বলার প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তেও হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার তথ্যপ্রমাণ মিলছে। মামলার রহস্য উদ্ঘাটনে পরবর্তী সময়ে তাঁকে আবারও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে।
গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন তাহসিফ সাউরি। পরদিন তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের বন্ধু শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নেয় পুলিশ। এরপর ৩০ অক্টোবর রাতে উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন তাহসিফের বাবা এ কে এম এনায়েতুল করিম।
মামলা দায়েরের পর জিজ্ঞাসাবাদের জন্য আটক তাহসিফের বন্ধু শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখানো হয়। আর ৩১ অক্টোবর রাতে গ্রেপ্তার করা হয় ওই তরুণীকে। তাঁদের মধ্যে ওই তরুণীকে দুই দফায় রিমান্ড শেষে আজ কারাগারে পাঠানো হলো। আর অপর আসামি দীপকে গতকাল বৃহস্পতিবার তৃতীয় দফায় তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
বন্ধ ঘরের দরজায় ধাক্কা দিতেই দেখা গেল মেঝেতে নারীর লাশ
জাতীয় -
২
ঐতিহ্যের শিকড়েই বাংলাদেশের ফ্যাশনের ভবিষ্যৎ
জাতীয় -
৩
৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়
জাতীয় -
৪
শুধু পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরই নয়, সময় এসেছে নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট পুনরুদ্ধারের: বিজেপি এমপি নিশিকান্ত
জাতীয় -
৫
রবিউল বললেন, পরীমনি তাঁর মুঠোফোন কেড়ে নিয়েছিলেন
জাতীয় -
৬
দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ
জাতীয় -
৭
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
বিনোদন -
৮
‘এনসিপি-জামায়াত ছাড়া অন্য দলগুলো চাঁদার ওপর চলে’
জাতীয় -
৯
সিপাহি-জনতার বিপ্লব : সংবাদপত্রের পাতায় সেই দিনটি
জাতীয় -
১০
বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দিনভর যতো সাংস্কৃতিক আয়োজন
জাতীয় -
১১
পৃথিবীর বায়ুমণ্ডলে ধ্বংস হয়ে গেল নাসার সুইফট স্পেস টেলিস্কোপ
জাতীয় -
১২
মোটরসাইকেলে ৬ জন এসে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি
সারাবাংলা -
১৩
সীমান্তে গুলি, আহত বাংলাদেশি যুবককে নিয়ে গেলো বিএসএফ
সারাবাংলা -
১৪
রনি কাবিন করে সবার সামনে বিয়ে করেছেন: স্ত্রী দাবি করা ফারজানা
জাতীয় -
১৫
সংঘর্ষ-অবরোধের পর শান্ত গাজীপুরে শিল্পাঞ্চল, ধীরে ধীরে খুলছে কারখানা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন