|
| |
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সড়কে নিরাপত্তা নিশ্চিতে মানসম্পন্ন হেলমেট ব্যবহারের আহ্বান বিএসটিআইর

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৬, ০৫:৩২ পিএম
৩৩৯ পঠিত
সড়কে নিরাপত্তা নিশ্চিতে মানসম্পন্ন হেলমেট ব্যবহারের আহ্বান বিএসটিআইর
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহীদের মৃত্যুঝুঁকি কমাতে মানসম্পন্ন হেলমেট ব্যবহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। নিম্নমানের হেলমেট ব্যবহার নিরুৎসাহিত এবং সড়ক নিরাপত্তায় জনসচেতনতা বাড়াতে বিএসটিআই ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যৌথ উদ্যোগে জনস...
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহীদের মৃত্যুঝুঁকি কমাতে মানসম্পন্ন হেলমেট ব্যবহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। নিম্নমানের হেলমেট ব্যবহার নিরুৎসাহিত এবং সড়ক নিরাপত্তায় জনসচেতনতা বাড়াতে বিএসটিআই ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যৌথ উদ্যোগে জনসচেতনতামূলক কর্মসূচিতে এ আহ্বান জানানো হয়। বুধবার (২৮ অক্টোবর) ঢাকা মহানগরীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ‘মানসম্মত হেলমেট, নিরাপদ জীবন’ প্রতিপাদ্যে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্পন্ন হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়। পাশাপাশি হেলমেট কেনার সময় বিএসটিআইর মানচিহ্ন ও প্রাসঙ্গিক তথ্য যাচাই করা, নিম্নমানের হেলমেট ব্যবহার থেকে বিরত থাকা এবং সড়কে চলাচলের সময় নিরাপত্তাবিধি মেনে চলার বিষয়ে সচেতন করা হয়। মানসম্পন্ন হেলমেট ব্যবহার এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বিএসটিআই জানায়, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহীদের গুরুতর আঘাত ও মৃত্যুঝুঁকি কমাতে মানসম্পন্ন হেলমেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিম্নমানের, অনুপযুক্ত ও সস্তা হেলমেট দুর্ঘটনার সময় প্রয়োজনীয় সুরক্ষা দিতে ব্যর্থ হতে পারে। এ কারণে নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট নির্বাচনে সচেতন হওয়া জরুরি। আরও জানায়, দেশে ৩৩৫টি পণ্য বিএসটিআইর বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত। এর মধ্যে মোটরসাইকেল ও ইন্ডাস্ট্রিয়াল হেলমেটও রয়েছে। এসব পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুসরণ এবং মানসম্পন্ন পণ্য ব্যবহারের গুরুত্ব জনসাধারণের কাছে তুলে ধরা এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। বিএসটিআই ও ডিএমপির যৌথ এ কর্মসূচিতে মোটরসাইকেল চালক, আরোহী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে মানসম্মত হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সূত্র: কালবেলা