|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

একাদশে জায়গা নিয়ে ভিনিসিয়ুসকে কড়া হুঁশিয়ারি মরিনহোর

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০১:২২ পিএম
৩৯২ পঠিত
একাদশে জায়গা নিয়ে ভিনিসিয়ুসকে কড়া হুঁশিয়ারি মরিনহোর
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
চলতি মৌসুমে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সময়টা ভালো যাচ্ছে না। এর মধ্যে আবার লা লিগায় চার ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছে রিয়াল মাদ্রিদের এই তারকা। তাকে ছাড়াই অবশ্য টানা তিনটি লিগ ম্যাচ জিতেছে রিয়াল মাদ্রিদ। নিষেধাজ্ঞা শেষে আগামী ২১ নভেম্বর লিগে ফেরার কথা রয়েছে তার। তবে ফিরলেও একাদশে ভি...
চলতি মৌসুমে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সময়টা ভালো যাচ্ছে না। এর মধ্যে আবার লা লিগায় চার ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছে রিয়াল মাদ্রিদের এই তারকা। তাকে ছাড়াই অবশ্য টানা তিনটি লিগ ম্যাচ জিতেছে রিয়াল মাদ্রিদ। নিষেধাজ্ঞা শেষে আগামী ২১ নভেম্বর লিগে ফেরার কথা রয়েছে তার। তবে ফিরলেও একাদশে ভিনির জায়গা নিশ্চিত নয় বলে ইঙ্গিত দিয়েছেন কোচ হোসে মরিনিয়ো। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে মাত্র একবার জালের দেখা পেয়েছেন ভিনিসিয়ুস। গত মাসে ভিয়ারিয়ালের বিপক্ষে লাল কার্ড দেখায় লিগে পান চার ম্যাচের নিষেধাজ্ঞা। আজ রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে সেই নিষেধাজ্ঞা। তবে এই ম্যাচেও খেলতে পারবেন না তিনি। ভিনিসিয়ুসের অনুপস্থিতিতে দারুণ ছন্দে রয়েছে রিয়াল। সেভিয়াকে ৪-১, বার্সেলোনাকে ২-১ এবং রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়েছে তারা। এই সময়ে ভিনিসিয়ুসের জায়গায় খেলার সুযোগ কাজে লাগিয়েছেন ইয়ান দিওমান্দে। শেষ ছয় ম্যাচে চার গোলের পাশাপাশি তিনটি অ্যাসিস্ট করেছেন তিনি। ফলে একাদশে জায়গা ধরে রাখার দাবিটাও জোরালো করেছেন এই ফুটবলার। ভিনিসিয়ুসের সামর্থ্য নিয়ে প্রকাশ্যে সমর্থন জানালেও মরিনিয়ো স্পষ্ট করেছেন, দলের স্বার্থই তার কাছে সবার আগে। ভ্যালেন্সিয়া ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শুক্রবার হাজির হয়েছিলেন মরিনিয়ো। সেখানে রিয়াল কোচ বলেন, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দল। কোনো খেলোয়াড়কে সুবিধা দিতে গিয়ে দলের ক্ষতি করতে চাইনি কখনো। ভিনিসিয়ুস যখন স্বাভাবিক ছন্দে ফিরবে এবং খেলার জন্য প্রস্তুত থাকবে, তখন আমি পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেব। খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে চান জানিয়ে মরিনিয়ো আরও বলেন, আমি চাই, আমার খেলোয়াড়রা নিজেদের সর্বোচ্চটা দিক। তাদের প্রকৃত সামর্থ্যে সব সময় বিশ্বাস রাখতে হবে। কোনো খেলোয়াড় খারাপ হলে যত চেষ্টাই করা হোক, সে খারাপই থাকবে। তবে ভালো খেলোয়াড় খারাপ সময়ের মধ্য দিয়ে গেলেও তার স্বাভাবিক ছন্দে ফেরার সুযোগ থাকে। সতীর্থরাও তাকে দারুণভাবে সমর্থন করছে। তবে সিদ্ধান্ত নেওয়ার সময় দলকেই সবার আগে রাখতে হবে। বুধবার রাতে এইকে এথেন্সের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে একাদশে ছিলেন ভিনিসিয়ুস। কিন্তু সেদিনও তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা হয়েছে। দুবার পিছিয়ে পড়া ম্যাচে জুড বেলিংহাম ২-২ সমতা ফেরানোর কিছুক্ষণ পরই তাকে তুলে নেন মরিনিয়ো। এরপর বদলি নামা ফেদেরিকো ভালভার্দের যোগ করা সময়ের গোলে জয় পায় রিয়াল।

সূত্র: নতুন আরএসএস সোর্স