|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মাধুরীর ছেলে অরিনের কথিত প্রেমিকাকে নিয়ে নতুন আলোচনা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৪:০০ পিএম
২০৬ পঠিত
মাধুরীর ছেলে অরিনের কথিত প্রেমিকাকে নিয়ে নতুন আলোচনা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও চিকিৎসক শ্রীরাম নেনের বড় ছেলে অরিন নেনেকে নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। দীর্ঘদিন প্রচারের আলো থেকে দূরে থাকা অরিন এবার কথিত প্রেমিকা খুশিকে নিয়ে হাজির হয়েছেন আলোচনায়। মুম্বাইয়ে ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার জমকালো দীপাবলি অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা গেছে। ত...

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও চিকিৎসক শ্রীরাম নেনের বড় ছেলে অরিন নেনেকে নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। দীর্ঘদিন প্রচারের আলো থেকে দূরে থাকা অরিন এবার কথিত প্রেমিকা খুশিকে নিয়ে হাজির হয়েছেন আলোচনায়। মুম্বাইয়ে ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার জমকালো দীপাবলি অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা গেছে। তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে প্রেমের গুঞ্জন।

অনুষ্ঠানে ক্যামেরার সামনে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলেন অরিন ও খুশি। তাদের বেশ স্বচ্ছন্দ দেখাচ্ছিল। ছবি তোলার সময় খুশিকে কাছে টেনে রাখতেও দেখা যায় অরিনকে। শুধু তা-ই নয়, মাধুরী ও শ্রীরাম নেনের সঙ্গেও ছবি তুলেছেন খুশি। শ্রীরাম নেনে নিজেও অনুষ্ঠানের কয়েকটি মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। সেসব ছবিতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে খুশিকেও দেখা যায়।

অনুষ্ঠানে মাধুরী পরেছিলেন মনীশ মালহোত্রার নকশা করা গোলাপি শাড়ি।

অরিন ও খুশির একসঙ্গে উপস্থিতির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর তাদের সম্পর্ক নিয়ে কৌতূহল আরও বেড়েছে। খুশিও সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। একটি ছবিতে অরিনের পাশে দাঁড়িয়ে নিজের সাজ দেখাতে দেখা যায় তাকে। অন্য একটি ছবিতে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে সেলফি তুলেছেন খুশি। সেখানে দুজনকেই পাউট করে পোজ দিতে দেখা যায়।

অরিন ও খুশিকে এর আগেও যুক্তরাষ্ট্রে একসঙ্গে সময় কাটানোর বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতে দেখা গেছে। খুশির একটি পোস্টের ক্যাপশনে ছিল, ‘#2years#bless’। সেই পোস্টে মন্তব্য করে অরিন লিখেছিলেন, ‘আমার হৃদয়’। তাদের এসব পোস্টও সম্পর্কের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

কে এই অরিন নেনে?

মাধুরী দীক্ষিত ও শ্রীরাম নেনের দুই ছেলে অরিন ও রায়ান। তাদের মধ্যে বড় অরিন। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীর সন্তান হলেও বরাবরই প্রচারমাধ্যমের আড়ালে থেকেছেন তিনি।

তবে চলচ্চিত্রের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে অরিনের। করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। ওই সিনেমায় আরহান খান ও ইব্রাহিম আলী খানের মতো তারকা-সন্তানরাও যুক্ত ছিলেন।

সন্তানদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সতর্ক মাধুরী। তাদের অতিরিক্ত প্রচার ও গণমাধ্যমের নজর থেকে দূরে রাখতে চেয়েছেন তিনি।

মিড-ডের ‘সিট উইথ হিটলিস্ট’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে মাধুরী জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠার কারণে তার দুই ছেলের কাছে মায়ের চলচ্চিত্রজীবন সম্পর্কে তেমন ধারণা ছিল না। সেখানে তারা ১০ বছরেরও বেশি সময় কাটিয়েছেন। ফলে মাধুরীর তারকাখ্যাতির প্রভাব ছাড়াই অনেকটা স্বাভাবিক পরিবেশে বড় হয়েছেন অরিন ও রায়ান।

সূত্র: মিড ডে

সূত্র: নতুন আরএসএস সোর্স