|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

গাজায় বন্যা পরিস্থিতির অবনতি, বিপর্যয়ের আশঙ্কা সিভিল ডিফেন্সের

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৫:০৮ পিএম
৩১৪ পঠিত
গাজায় বন্যা পরিস্থিতির অবনতি, বিপর্যয়ের আশঙ্কা সিভিল ডিফেন্সের
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাসে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বাস্তুচ্যুত মানুষের বিপুলসংখ্যক তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন নারী ও শিশুসহ হাজারো বাস্তুচ্যুত মানুষ। পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে ত্রাণ, তাঁবু ও উদ্ধার সরঞ্জাম পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি...

প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাসে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বাস্তুচ্যুত মানুষের বিপুলসংখ্যক তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন নারী ও শিশুসহ হাজারো বাস্তুচ্যুত মানুষ। পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে ত্রাণ, তাঁবু ও উদ্ধার সরঞ্জাম পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স।

শনিবার (৭ নভেম্বর) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে গাজার সিভিল ডিফেন্সের পরিচালক বলেন, উপত্যকাটিতে জরুরি সেবা ও ত্রাণসামগ্রীর তীব্র প্রয়োজন। ঝড়ের কারণে বাস্তুচ্যুত মানুষের বিপুলসংখ্যক তাঁবু ধ্বংস হয়ে গেছে। এ অবস্থায় আন্তর্জাতিকভাবে দ্রুত উদ্যোগ নিয়ে গাজায় প্রয়োজনীয় সম্পদ পাঠাতে হবে। বিশেষ করে অবিলম্বে নতুন তাঁবু সরবরাহ করা জরুরি।

এদিকে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, সাম্প্রতিক ঝড়ে তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা ১ হাজার ৫০০টির বেশি বিপদসংকেত বা সহায়তার ফোনকল পেয়েছে। সংস্থাটির ভাষ্য, ঝড়ের কারণে পুরো শরণার্থী শিবিরগুলো পানিতে তলিয়ে যাচ্ছে।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বাস্তুচ্যুত মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা এখন পানিতে ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন। বৃষ্টির পানির স্রোতে তাদের তাঁবুগুলো ভেসে যাচ্ছে।

সিভিল ডিফেন্স আরও জানায়, দুর্যোগের ব্যাপকতা এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে একা তাদের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। বিশেষ করে প্লাবিত এলাকা থেকে পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত পাম্প ও অন্যান্য যন্ত্রপাতি নেই।

এ অবস্থায় গাজায় মানবিক বিপর্যয় আরও ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সহায়তা না পৌঁছালে বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
  
সূত্র: আল জাজিরা

সূত্র: নতুন আরএসএস সোর্স