|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

আবারও বৃষ্টি, জিতল ভারতই, এগিয়েও গেল সিরিজে

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ১২:৩৫ পিএম
৩১২ পঠিত
আবারও বৃষ্টি, জিতল ভারতই, এগিয়েও গেল সিরিজে
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
নিউজিল্যান্ডে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ

নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ৫ উইকেটে জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচেও ছিল বৃষ্টি। ১৩৫ রানের লক্ষ্য দিয়েও ভারতকে প্রায় শঙ্কায় ফেলে দিয়েছিল নিউজিল্যান্ড। ওয়েলিংটনে লো স্কোরিং ম্যাচে ছিল বোলারদের নৈপুণ্য। তবে রোমাঞ্চের শেষ হয়েছে বেরসিক বৃষ্টির হানায়। ম্যাচের ভাগ্য গড়ায় ভারতের পক্ষে। বৃষ্টি আইনে ৪ রানে জিতে ২-০তে এগিয়ে গেল সফরকারীরা। ওয়েলিংটনের হেনরি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটে নামে নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে ৩ ওভার কেটে ৪৭ ওভারে খেলা শুরু হয়। ৪১ ওভারে ১৩৪ রান করে অলআউট হয় স্বাগতিকরা। জবাবে নেমে ২৬ ওভারে ৭ উইকেটে ১১৩ রান করে সফরকারীরা। বৃষ্টিতে খেলা বন্ধ হয়। এরপর আর মাঠে গড়ায়নি লড়াই। বৃষ্টি আইনে নির্ধারিত হয় ফলাফল। লক্ষ্য তাড়ায় নেমে ভারতের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন শ্রেয়াস আইয়ার। ২৬ রানে অপরাজিত থাকেন লোকেশ রাহুল। ২৩ রান করেন রোহিত শর্মা। নিউজিল্যান্ড বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন কাইল জেমিসন ও জ্যাকব ডাফি। ম্যাথিউ ফিশার নেন এক উইকেট। লক্ষ্যতাড়ায় নেমে শুরুতেই অধিনায়ক শুভনাম গিলের উইকেট হারায় ভারত। এর আগে ব্যাটে নেমে একের পর এক উইকেট হারায় স্বাগতিক নিউজিল্যান্ড। দুই ওপেনার টিম সেইফার্ট ৫ বলে শূন্য এবং উইল ইয়াং ১৭ বলে ৬ রান করে আউট হন। হেনরি নিকোলস ১১ করে সাজঘরে ফেরেন। দলের হয়ে সর্বোচ্চ ১০৪ বলে ৫৫ রান করেন ড্যারিল মিচেল। তার ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছক্কার মার। মিচেল স্যান্টনার ৩৮ বলে ৩১ রান করেন। ভারতের বল হাতে গুরনূর ব্রার ৪ উইকেট নেন। অনশুল কম্বোজ ও আকিব নবি নেন দুটি করে উইকেট।