|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

শ্রীলঙ্কাকে হালকাভাবে নিচ্ছি না: মোরসালিন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০১:৩০ পিএম
৩১২ পঠিত
শ্রীলঙ্কাকে হালকাভাবে নিচ্ছি না: মোরসালিন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

এবারের সাফ চ্যাম্পিয়নশিপের অন্যতম শক্তিশালী দল শ্রীলঙ্কা। গ্রুপপর্বের শেষ ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগে লাল-সবুজের দল দুদিন অনুশীলন করেছে। শক্তির বিবেচনায় এবারের শ্রীলঙ্কাকে হালকাভাবে নিচ্ছেন না শেখ মোরসালিন। শ্রীলঙ্কা ম্যাচের আগেরদিন পূর্ব নির্ধারিত অনুশীলন করেছে বাংলাদেশ দল। সেখানে সংবাদমাধ্যমে লক্ষ্যের কথা জানিয়েছেন মিডফিল্ডার মোরসালিন। বলেছেন, ‘আমরা খুবই আশাবাদী। হামজা ভাই, তারপরে ফারহান ওরা আসলে আমাদের টিমের যে স্পিরিট ছিল, আমরা আশা করছি স্পিরিট আরও বাড়বে।’ শ্রীলঙ্কা দল নিয়ে মোরসালিন বলেন, ‘আমরা একমত শ্রীলঙ্কা টিম খুবই ভালো। আমরা কোনোভাবে মানে হালকাভাবে নিচ্ছি না। আমরা ওভাবেই আমদের প্রস্তুতি নিচ্ছি।’ ‘যেহেতু আমরা প্রথম ম্যাচ জিতেছি, আমাদের আত্মবিশ্বাস এখন ভালো, সবাই ভাল একটা মনোভাব নিয়ে আছে। আমরা আশা করছি জিতব এবং জেতার জন্যই আমরা পরবর্তী ম্যাচ খেলব।’ শ্রীলঙ্কা ম্যাচে সুযোগ পাওয়া নিয়ে এ মিডফিল্ডার বলেন, ‘না, অবশ্যই আমি যখনই যেখানেই যতটুকু সুযোগ পাই, আমি সবসময় চেষ্টা করি শতভাগ দেওয়ার জন্য। তো আমি যদি সুযোগ পাই, আমি আমার জায়গা থেকে সেরাটাই দেয়ার চেষ্টা করব।’ ‘আমার তো সাফ থেকে ক্যারিয়ার শুরু হইছে। আমরা ট্রফি নিতে পারি নাই। আমি মনে প্রাণে চেয়েছি পরবর্তী সাফ, পরবর্তী বলতে এটাই। যেভাবে হোক আমি ট্রফি নিতে চাই, স্পেশালি এটা আমার ইচ্ছা ছিল, এখনো আছে। আমার জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করব, যদি সুযোগ পাই। আর অবশ্যই তো আমাদের এবার ট্রফি নিতেই হবে। আমাদের ঘরের মাঠে খেলা। তো ওইটাই আমাদের সবারই লক্ষ্য এখন।’