|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় ঐক্যের আহ্বান রিহ্যাব নেতাদের

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৯:১২ পিএম
২১৬ পঠিত
বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় ঐক্যের আহ্বান রিহ্যাব নেতাদের
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর কারওয়ান বাজার রিহ্যাব সচিবালয়ের এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভ...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর কারওয়ান বাজার রিহ্যাব সচিবালয়ের এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মোঃ বরকতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ, পরিচালক গোলাম কিবরিয়া মজুমদার, প্রকৌশলী মো. মোস্তফা কামাল, মো. খাজা নজিবুল্লাহ চৌধুরী, শেখ কামাল, এম ফখরুল ইসলাম, এ এস এম আবদুল গাফফার মিয়াজীসহ অন্যান্য পরিচালক ও নেতারা বক্তব্য রাখেন।   সভাপতির বক্তব্যে রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। গণতন্ত্রকে টেকসই ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্যের অন্যতম শিক্ষা। এ দিবস আমাদের জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম ও সম্মিলিত দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দেয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের চেতনা ধারণ করা জরুরি। বিভেদ ভুলে দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুর রাজ্জাক বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল শিক্ষা হলো জাতীয় ঐক্য ও সংহতির মাধ্যমে যেকোনো সংকট মোকাবিলা করা সম্ভব। দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ এ দিনটি আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ, দায়িত্বশীলতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ঐক্য ও সহযোগিতার মনোভাব আরও জোরদার করতে হবে। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সম্মিলিতভাবে কাজ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মোঃ বরকাতুল্লাহ বলেন, ৭ নভেম্বরের চেতনা আমাদের জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। একইভাবে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ তাদের অধিকার ও গণতান্ত্রিক প্রত্যাশা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। তিনি বলেন, দুটি ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপট ভিন্ন হলেও জনগণের আকাঙ্ক্ষা, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব আমাদের সামনে নতুন করে তুলে ধরে। দেশের স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে জাতীয় ঐক্য বজায় রাখা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। সভায় বক্তারা দেশের সামগ্রিক অগ্রযাত্রায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা এবং জাতীয় স্বার্থের প্রতি দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরেন।

সূত্র: নতুন আরএসএস সোর্স