‘আরও বড় কিছু হওয়ার দৌড়ে ভুলে যাই কত কিছু পেয়েছি’
অনলাইন ডেস্ক
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। নানা ধরনের নাটকে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সহকর্মীদের সঙ্গে সুসম্পর্কের জন্যও পরিচিত এই অভিনেতা। মঙ্গলবার (২৭ অক্টোবর) তার জন্মদিন। বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। জন্মদিনে পাওয়া এক বন্ধুর শুভেচ্ছাবার্তা থেকেই নিজের জীবন, স্বপ্ন ও প্রাপ্তি নিয়ে নতুন করে ভাবনার কথা জানিয়েছেন তৌসিফ। জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তৌসিফ লিখেছেন, ‘আজ আমার জন্মদিনে কাছের এক বন্ধু শুভেচ্ছা জানিয়ে লিখেছে, “তুমি যেন তোমার স্বপ্নের চেয়েও বড় হতে পারো।”’ বন্ধুর এই কথাটি তাকে ভাবিয়েছে নিজের স্বপ্ন নিয়ে। তৌসিফের ভাষ্যে, ‘কথাটা পড়ে ভাবতে শুরু করলাম, আমার স্বপ্নগুলো আসলে কী? স্বপ্নের চেয়েও বড় হওয়ার মানে কী? আমি কি আদৌ যথেষ্ট বড় স্বপ্ন দেখছি?’ এই ভাবনা থেকেই নিজের জীবনের প্রাপ্তি নিয়ে উপলব্ধির কথা তুলে ধরেছেন অভিনেতা। তিনি মনে করেন, আরও বড় কিছু হওয়ার আকাঙ্ক্ষায় ছুটতে গিয়ে মানুষ অনেক সময় ভুলে যায়, ইতোমধ্যে কতটা পথ পেরিয়ে এসেছে, কত কিছু অর্জন করেছে। তৌসিফ লিখেছেন, ‘ভাবতে ভাবতে একটা উপলব্ধি হলো, আমি আজ এমন একটা জীবন যাপন করছি, যে জীবনের স্বপ্ন হয়তো লক্ষ লক্ষ মানুষ দেখে। আরও বড় কিছু হওয়ার দৌড়ে আমরা অনেক সময় ভুলে যাই, আমরা ইতোমধ্যে কতটা পথ পেরিয়ে এসেছি, কত কিছু পেয়েছি।’ জন্মদিনে তাই নতুন করে কিছু চাওয়ার আগে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অভিনেতা। নিজেকে নিজের মতো করে গড়ে ওঠার সুযোগ, মাটির কাছাকাছি থাকার মানসিকতা এবং পরিবার, ভক্ত ও সহকর্মীদের পাশে দাঁড়ানোর সামর্থ্য দেওয়ার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। সবশেষে তৌসিফ লিখেছেন, ‘আজ তাই নতুন করে কিছু চাওয়ার আগে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাতে চাই। আমাকে আমি হয়ে উঠতে দেওয়ার জন্য, আমার পা দুটো মাটিতে রাখার তৌফিক দেওয়ার জন্য, আর আমার পরিবার, ভক্ত ও সহকর্মীদের পাশে দাঁড়ানোর সামর্থ্য দেওয়ার জন্য।’
বিনোদন বিভাগের আরও খবর
-
১
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
জাতীয় -
২
‘এই চোরের কারণে আজ লাশ পিকআপে নিয়ে যাচ্ছি’
জাতীয় -
৩
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস
জাতীয় -
৪
ইসরায়েলের নির্বাচনে আরব দলগুলোর রাজনৈতিক প্রভাব বাড়ছে
জাতীয় -
৫
এমপি আব্দুল আজিজের ‘অশ্লীল ভিডিও’ ভাইরাল, ষড়যন্ত্রের অভিযোগ
জাতীয় -
৬
চুয়েটে ৩৫ দিন পর শুরু পাঠদান, তবে কাটেনি অনিশ্চয়তা
জাতীয় -
৭
মানবিক সহায়তা নিয়ে অসহায়দের পাশে দাঁড়াচ্ছে রাজশাহী জেলা প্রশাসন
জাতীয় -
৮
নিজের ফ্ল্যাটে হেনস্তার শিকার উরফি জাভেদ
জাতীয় -
৯
‘রাবণ পুরোপুরি খারাপ নন’, সাই পল্লবীর মন্তব্যে বিতর্ক
বিনোদন -
১০
অমিতাভকে ঘুষি, ছয় বছর কাজ পাননি পুনীত!
বিনোদন -
১১
একতরফা পানি প্রত্যাহারের কারণে পদ্মা নদীতে প্রবাহ ব্যাহত হচ্ছে: রুহুল কবির রিজভী
জাতীয় -
১২
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
জাতীয় -
১৩
পাঠাও কুরিয়ারে চালু হলো ডিজিটাল পেমেন্ট, নগদ টাকার ঝামেলা শেষ
জাতীয় -
১৪
ভক্তদের মন খারাপের খবর দিলেন শাহরুখ
বিনোদন -
১৫
ইরানি নির্মাতা জাফর পানাহির পাঁচ বছরের কারাদণ্ড, জব্দ ব্যাংক হিসাব
বিনোদন
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১২
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ডেমো নিউজ
সারাবাংলা -
১৫
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন