|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

নেতাদের আদেশের অপেক্ষায় ইরানের রেভল্যুশনারি গার্ডস

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৯:২৩ পিএম
২৩১ পঠিত
নেতাদের আদেশের অপেক্ষায় ইরানের রেভল্যুশনারি গার্ডস
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, দেশের শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিলে তারা পারমাণবিক নীতি পরিবর্তনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেবে। শনিবার আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি এ কথা বলেন। তিনি জানান, পারমাণবিক নীতি পরিবর্ত...
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, দেশের শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিলে তারা পারমাণবিক নীতি পরিবর্তনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেবে। শনিবার আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি এ কথা বলেন। তিনি জানান, পারমাণবিক নীতি পরিবর্তনের যেকোনো সিদ্ধান্ত দেশের নেতাদের ওপর নির্ভর করছে। ফার্স সংবাদ সংস্থা তার বক্তব্য প্রকাশ করেছে। তবে মোহেব্বির বক্তব্যের অর্থ এই নয় যে, ইরান ইতিমধ্যে পারমাণবিক অস্ত্রবিরোধী অবস্থান থেকে সরে এসেছে। তিনি নীতি পরিবর্তনের কোনো সিদ্ধান্তের কথা জানাননি। পরিবর্তন হলে নতুন নীতির ধরন কী হবে, সে বিষয়েও কিছু বলেননি। এর আগে গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মহসেন রেজাঈ বলেছিলেন, দেশটির পারমাণবিক নীতিতে কিছু পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে তখন তিনি স্পষ্ট করেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মোহেব্বির বক্তব্য মূলত রেজাঈর ওই মন্তব্যের ধারাবাহিকতা। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তাদের নেই। সূত্র: ইন্ডিয়া টুডে

সূত্র: নতুন আরএসএস সোর্স