|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

নেতানিয়াহু সরকারকে বদলে ফেলার আহ্বান ইয়ার গোলানের

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০২:১৯ এএম
২৪৯ পঠিত
নেতানিয়াহু সরকারকে বদলে ফেলার আহ্বান ইয়ার গোলানের
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে বদল ফেলার আহ্বান জানিয়েছেন বিরোধী দল ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান। দেশের গণতন্ত্র, নিরাপত্তা ও ভবিষ্যৎ সুরক্ষায় পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গোলান বলেন, ‘নেতানিয়াহু সরকারকে বদলে ফেলতে হবে...

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে বদল ফেলার আহ্বান জানিয়েছেন বিরোধী দল ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান। দেশের গণতন্ত্র, নিরাপত্তা ও ভবিষ্যৎ সুরক্ষায় পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গোলান বলেন, ‘নেতানিয়াহু সরকারকে বদলে ফেলতে হবে।’ এ লক্ষ্য অর্জনে তার দল সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে বলেও জানান তিনি।

একই সঙ্গে অতিধর্মীয় ইহুদি সম্প্রদায়ের সঙ্গে অংশীদারত্বের আহ্বান জানিয়েছেন গোলান। তিনি বলেন, অতিধর্মীয় তরুণদের সামরিক বাহিনীতে নিয়োগ দিতে হবে। পাশাপাশি কর্মক্ষেত্রে তাদের অংশগ্রহণ বাড়ানো এবং ইসরায়েলের প্রতিটি শিশুকে সম্মানজনকভাবে জীবিকা অর্জনের প্রয়োজনীয় সুযোগ ও দক্ষতা নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।

গোলান বলেন, পরিবর্তনের সরকার গঠনের ব্যাপারে তার ‘আন্তরিক ইচ্ছা’ রয়েছে। এর আগে তিনি অতিধর্মীয় দলগুলোর সঙ্গে সরকার গঠনে সহযোগিতার বিষয়ে শর্তসাপেক্ষে আগ্রহ দেখিয়েছেন।

এদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। নির্বাচনের পর শনিবার দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, দেশের জাতীয় শিবিরের সব দল এবং ইসরায়েলকে রক্ষায় আগ্রহী সব ইহুদিবাদী দলকে নিয়ে এমন সরকার গঠন করা উচিত।

নেতানিয়াহুর দাবি, জাতীয় ঐক্যের সরকার গঠিত হলে ইরানের পারমাণবিক হুমকি স্থায়ীভাবে দূর করা, ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে সংরক্ষণ এবং দেশের অভ্যন্তরে ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

তবে নির্বাচনের পর সরকার গঠন নিয়ে ইসরায়েলে এখনো অচলাবস্থা রয়েছে। বিরোধী জোট গাদি আইজেনকোটকে সরকার গঠনের প্রার্থী হিসেবে সমর্থন করেছে এবং আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের সম্ভাবনাও আলোচনায় রয়েছে। 

সূত্র: কালবেলা