|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ভালো বেতনে চাকরি আর উপযুক্ত পাত্রে বিয়ের আশ্বাস, পড়েন পাচারকারীদের ফাঁদে

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ১০:২৬ এএম
৩৪২ পঠিত
ভালো বেতনে চাকরি আর উপযুক্ত পাত্রে বিয়ের আশ্বাস, পড়েন পাচারকারীদের ফাঁদে
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
তাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, উদ্ধার হওয়া নয়জনের বিস্তারিত পরিচয় শনাক্তের কাজ চলছে। পালিয়ে যাওয়া মানব পাচাকারী দলের সদস্যদের আটকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সাগরপথে পাচারের সময় উদ্ধার করা হয় তাঁদের। আজ সকালে কক্সবাজারের টেকনাফে

কক্সবাজারের টেকনাফের সমুদ্র উপকূল দিয়ে মালয়েশিয়ায় পাচারের সময় ৯ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মানব পাচারকারী চক্রের ১০-১৫ জন সদস্য নৌকায় করে পালিয়ে যান বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা।

উদ্ধার হওয়া নয়জন হলেন আমির হোসেন (৪৫), মো. জীবন (১৯), জান্নাত আরা (১৭), আবদুল খালেক (২৯), ফয়সল করিম (১৬), আরিফুল ইসলাম (২১), নুরুল ইসলাম (২২), আহমদ নবী (২৩) ও জাহিদ আলম (১৮)।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। বাকিদের বাড়ি কক্সবাজার। সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশে শনিবার সন্ধ্যায় তাঁদের লম্বীঘাট এলাকায় জড়ো করা হয়। খবর পেয়ে নৌঘাটে অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় মানব পাচারকারী চক্রের সদস্যরা একটি নৌকায় উঠে সাগরের দিকে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে নয়জনকে উদ্ধার করে বিজিবি।

টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার হওয়া নয়জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, পুরুষদের ভালো চাকরির প্রলোভন দেখিয়ে সাগরপথে কাঠের ট্রলারে মালয়েশিয়ায় যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন মানব পাচারকারী দলের সদস্যরা। একইভাবে নারীদের মালয়েশিয়ায় নিয়ে গিয়ে উপযুক্ত পাত্রের কাছে বিয়ের আশ্বাস দেয় মানব পাচারকারীরা।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, উদ্ধার হওয়া নয়জনের বিস্তারিত পরিচয় শনাক্তের কাজ চলছে। পালিয়ে যাওয়া মানব পাচাকারী দলের সদস্যদের আটকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সূত্র: প্রথম আলো