|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বান্দরবানে ঝিরি থেকে যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০২:৪৪ পিএম
৩০২ পঠিত
বান্দরবানে ঝিরি থেকে যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বান্দরবান শহরের কসাইপাড়া এলাকার একটি পাহাড়ি ঝিরি থেকে মো. শরীফ (৩৮) নামে এক যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সকালে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। শরীফ শহরের তালুকদারপাড়ার বাসিন্দা জহিরের ছেলে। তিনি বান্দরবান পৌর যুবদলের ৯...

বান্দরবান শহরের কসাইপাড়া এলাকার একটি পাহাড়ি ঝিরি থেকে মো. শরীফ (৩৮) নামে এক যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সকালে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শরীফ শহরের তালুকদারপাড়ার বাসিন্দা জহিরের ছেলে। তিনি বান্দরবান পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ড কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা কাজ করতে গিয়ে ঝিরিতে এক যুবককে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে মৃত অবস্থায় পান। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বান্দরবান জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম বলেন, সকালে ঝিরিতে শরীফের রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, শহরের কসাইপাড়া এলাকার একটি ঝিরি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স