|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সাদত স্মৃতি পল্লী প্রকল্পের অক্টোবর মাসের কার্যক্রম

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ১১:৩০ এএম
১৯৯ পঠিত
সাদত স্মৃতি পল্লী প্রকল্পের অক্টোবর মাসের কার্যক্রম
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:

নরসিংদীর রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা গ্রামে প্রতিষ্ঠিত প্রথম আলো ট্রাস্টের সাদত স্মৃতি পল্লী প্রকল্পে অক্টোবর মাসজুড়ে নানা সেবামূলক, শিক্ষামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। এসব কার্যক্রমের মধ্যে ছিল বিনা মূল্যে চিকিৎসাসেবা, বয়স্ক ভাতা বিতরণ, শিক্ষাবৃত্তি প্রদান, সেলাই প্রশিক্ষণ, কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ এবং শিশুদের ধর্মীয়, নৈতিক ও সাংস্কৃতিক শিক্ষা কার্যক্রম।

অক্টোবর মাসে প্রকল্পের আওতায় চিকিৎসাসেবা গ্রহণ করেছেন মোট ২৮৩ জন রোগী। মাসের বিভিন্ন দিনে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন ডা. মোহাম্মদ খাইরুল ইসলাম ও ডা. সানজিদা সুলতানা। তাঁদের মধ্যে ডা. খাইরুল ইসলাম সাত দিনে ১৫৬ জন এবং ডা. সানজিদা সুলতানা পাঁচ দিনে ১২৭ জন রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করেন। স্বাস্থ্যসেবা গ্রহণকারি সকল রোগিকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে। গ্রামের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ চিকিৎসাসেবা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

দুই দফায় ৭০ জন বয়স্ক ব্যক্তিকে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে বয়স্ক ভাতা প্রদান করা হয়েছে।

বয়স্কদের সহায়তায়ও ছিল বিশেষ উদ্যোগ। অক্টোবর মাসের ৪ তারিখে দুই দফায় ৭০ জন বয়স্ক ব্যক্তিকে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে বয়স্ক ভাতা প্রদান করা হয়েছে। ২৫ অক্টোবর তারিখে নভেম্বর মাসের বয়স্কভাতাও প্রদান করা হয়েছে। পাশাপাশি তাঁদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়। এ ছাড়া ২৫ অক্টোবর আরজান ও আরিশের জন্মদিন উপলক্ষে কয়েকটি এতিমখানায় খাবার বিতরণ করা হয়।

শিক্ষার প্রসারে ৮০ জন শিক্ষার্থীর মধ্যে জনপ্রতি ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

শিক্ষার প্রসারে প্রতি মাসের ন্যায় ১১ অক্টোবর মনিপুরা উচ্চ বিদ্যালয় ও ইউনুছ মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থীর মধ্যে জনপ্রতি ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করাই আম্বিয়া খাতুন স্মৃতি মেধাবৃত্তি কার্যক্রমের মূল উদ্দেশ্য। নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সাদত স্মৃতি পল্লীতে পরিচালিত হচ্ছে বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণ কার্যক্রম অক্টোবর মাসে মোট ১২ টি প্রশিক্ষণ ক্লাস অনুষ্ঠিত হয়। এসব ক্লাসে জামা, সালোয়ার, ফ্রক, পেডিকোট, ম্যাক্সি, কামিজ, বালিশের কভার, ব্লাউজসহ বিভিন্ন পোশাকের কাটিং ও সেলাই শেখানো হয়েছে। পাশাপাশি কাপড়ের মাপ নেওয়া, ফিতা দিয়ে মাপ নির্ধারণের নিয়ম সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হয়। কোনো কোনো ক্লাসে প্রশিক্ষণার্থীরা নিজেরাই কাপড় এনে পোশাক তৈরি করে নিজেদের দক্ষতা যাচাই করেছেন।

অক্টোবর মাসে নিয়মিতভাবে ধর্মীয় ও নৈতিকতা শিক্ষা, সংগীত, নৃত্য, ছবি আঁকা এবং কম্পিউটার প্রশিক্ষণের ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

শিশু-কিশোরদের মেধা, সৃজনশীলতা ও মননশীলতা বিকাশেও ছিল নানা আয়োজন। অক্টোবর মাসে নিয়মিতভাবে ধর্মীয় ও নৈতিকতা শিক্ষা, সংগীত, নৃত্য, ছবি আঁকা এবং কম্পিউটার প্রশিক্ষণের ক্লাস অনুষ্ঠিত হয়েছে। কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছে প্রকল্পের কার্যক্রমে। ২ অক্টোবর ৩০ জন কিশোরীর মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। এর মাধ্যমে কিশোরীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সামাজিক দায়বদ্ধতা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দক্ষতা উন্নয়নের সমন্বয়ে সাদত স্মৃতি পল্লীর এসব কার্যক্রম স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে। বিশেষ করে অসহায় বয়স্কদের আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের বৃত্তি, নারীদের কর্মমুখী প্রশিক্ষণ এবং শিশুদের সৃজনশীলতা বিকাশের উদ্যোগ গ্রামীণ জনপদে ইতিবাচক পরিবর্তনের সুযোগ তৈরি করছে। শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যাক্তিগত আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।

সূত্র: প্রথম আলো