প্রথমবার প্রকাশ্যে ক্যাটরিনা–ভিকির ছেলের মিষ্টি ছবি
গণমাধ্যম ডেক্স
বিয়ের প্রায় পাঁচ বছর পর এবার ছেলেকে নিয়ে প্রথম পারিবারিক ছবি প্রকাশ্যে আনলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। দীপাবলি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি পোস্ট করে ভক্তদের উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা দম্পতি। ছবিতে তাঁদের একমাত্র সন্তান ভিহানকেও দেখা গেছে।
আজ রোববার ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করেন ক্যাটরিনা ও ভিকি। উৎসবের সাজে তিনজনকে দেখা গেছে ছবিতে। হলুদ রঙের উজ্জ্বল ঐতিহ্যবাহী পোশাকে বসে আছেন ক্যাটরিনা। ভিকির পরনে ক্রিম রঙের শেরওয়ানি। মা–বাবার মাঝখানে দাঁড়িয়ে ছোট্ট ভিহান। তার পরনেও ছিল হলুদ ও ক্রিম রঙের পোশাক। দুই হাত তুলে যেন ভক্তদের অভিবাদন জানাচ্ছে সে।

ছবির ক্যাপশনে দম্পতি লিখেছেন, ‘এবারের দীপাবলি আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল দীপাবলি। সবাইকে ভালোবাসা, আলো ও আনন্দের শুভেচ্ছা—ভিকি, ক্যাটরিনা ও ভিহান।’ ছবির নিচে মন্তব্যের ঘরে এই তারকা দম্পতিকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন তাঁর বলিউড সহকর্মী ও ভক্তরা।
২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন ক্যাটরিনা ও ভিকি। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর তাঁদের বিয়ের খবর ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। ২০২৫ সালে তাঁদের সংসারে আসে প্রথম সন্তান। ছেলের নাম রাখা হয় ভিহান। সন্তান জন্মের পর থেকে ব্যক্তিজীবনকে বেশ আড়ালেই রেখেছেন এই দম্পতি। তাই ছেলেকে নিয়ে তাঁদের প্রথম পারিবারিক ছবি প্রকাশের পর ভক্তদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস।
এদিকে সন্তান জন্মের পর ক্যাটরিনার শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য ও ট্রলিংয়ের ঘটনা ঘটেছে। গত সেপ্টেম্বরে মুকেশ আম্বানির পরিবারের আয়োজিত গণেশ চতুর্থীর অনুষ্ঠানে সন্তান জন্মের পর প্রথমবারের মতো জনসমক্ষে দেখা যায় অভিনেত্রীকে। সেখানকার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর তাঁর শারীরিক গঠন নিয়ে অনেকে নেতিবাচক মন্তব্য করেন।
বিষয়টি নিয়ে ভোগ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান তুলে ধরেন ক্যাটরিনা। তিনি বলেন, সন্তান জন্মের পর একজন নারীর শরীরে কী ধরনের পরিবর্তন আসে, তা অধিকাংশ মানুষেরই জানা। এরপরও কেউ যদি সেই শরীরকে কঠোর দৃষ্টিতে বিচার করতে চান, সেটি তাঁর ব্যক্তিগত পছন্দ।
ক্যাটরিনার ভাষায়, ‘আমি এখন জীবনের এই সুন্দর সময়টুকু এবং সামনে এগিয়ে যাওয়ার বিষয়েই মনোযোগ দিতে চাই। আমরা এমন এক পৃথিবীতে বাস করি, যেখানে মানুষের মতামত প্রতিনিয়ত বদলায় এবং সেই মতামতের বাতাসে সবাইকে উড়িয়ে নিয়ে যেতে চায়।’
হিন্দুস্তান টাইমস অবলম্বনে
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
৭ নভেম্বরের পরদিন: ক্যান্টনমেন্টে শৃঙ্খলা ফেরানোর সেই রুদ্ধশ্বাস ২৪ ঘণ্টা
জাতীয় -
২
শীত, গ্রীষ্ম নাকি বর্ষা কোন ঋতু সবচেয়ে বেশি পছন্দ মানুষের?
জাতীয় -
৩
রাজবাড়ীতে মাকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার মিছিল, আটক ৫
জাতীয় -
৪
কর অঞ্চল-দিনাজপুরে নিয়োগ, চাকরির সুযোগ দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে
জাতীয় -
৫
আলোচিত সেই এমপির সমাবেশের মঞ্চের সামনে ককটেল নাকি বোমা?
সারাবাংলা -
৬
মালদ্বীপকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের স্বপ্ন দেখছে পাকিস্তান
খেলাধুলা -
৭
জিপিএ নয়, মেধা ও দক্ষতায় ১ কোটি ৩০ লাখ টাকার স্কলারশিপ দেবে সোনারগাঁও ইউনিভার্সিটি
জাতীয় -
৮
রমজানে নিত্যপণ্যের আমদানি সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
জাতীয় -
৯
১০ নভেম্বর রাত ৮টায় শুরু হচ্ছে দারাজের ১১.১১ ক্যাম্পেইন, থাকছে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়
জাতীয় -
১০
পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী
জাতীয় -
১১
‘মিশন ডিডিএলজে’র আন্তর্জাতিক স্বীকৃতি, জিতল তিন পুরস্কার
জাতীয় -
১২
প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব
জাতীয় -
১৩
যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে নিয়ে মশকরা ইরানের
আন্তর্জাতিক -
১৪
নীলগিরির এই শান্ত পাহাড়ি শহরের সঙ্গে রয়েছে রামায়ণের সাই পল্লবীর শিকড়
আন্তর্জাতিক -
১৫
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করতে হবে: আইনমন্ত্রী
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন