|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

আপত্তিকর ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০১:১০ পিএম
৩৪৭ পঠিত
আপত্তিকর ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বরিশালের উজিরপুরে নারীদের অজান্তে আপত্তিকর ভিডিও ধারণ ও সেসব ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে বায়জীদ হোসেন মিঠু নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলা পরিষদ সংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বায়জীদ হোসে...

বরিশালের উজিরপুরে নারীদের অজান্তে আপত্তিকর ভিডিও ধারণ ও সেসব ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে বায়জীদ হোসেন মিঠু নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলা পরিষদ সংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বায়জীদ হোসেন মিঠু উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে বাসাবাড়িতে থাকা নারীদের অজান্তে আপত্তিকর ভিডিও ধারণ করতেন তিনি। পরে এসব ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে নারীদের অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করতেন। তার মুঠোফোনে কয়েক শতাধিক নারীর গোপন ভিডিও পাওয়া গেছে বলেও জানান তারা।

ঘটনার সময় তাকে হাতে-নাতে আটক করা হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে। পরে খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

এদিকে স্থানীয়দের অভিযোগ, বায়জীদ হোসেন মিঠুর বিরুদ্ধে মাদক, চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

এ বিষয়ে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে হেফাজতে নিয়েছে। অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সূত্র: কালবেলা