|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

তৃতীয় ডাবল সেঞ্চুরিতে তাইবুরের রেকর্ড, অভিষেকে সেঞ্চুরিতে চতুর্থ তাকরির

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০১:০১ পিএম
২২৪ পঠিত
তৃতীয় ডাবল সেঞ্চুরিতে তাইবুরের রেকর্ড, অভিষেকে সেঞ্চুরিতে চতুর্থ তাকরির
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই সেঞ্চুরি পেয়েছেন চট্টগ্রামের ইরফান সাবরি তাকরির। এই সংস্করণে তৃতীয় ডাবল সেঞ্চুরি পেয়েছেন ঢাকার তাইবুর রহমান।

প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই সেঞ্চুরি পেয়েছেন চট্টগ্রামের ইরফান সাবরি তাকরির। এই সংস্করণে তৃতীয় ডাবল সেঞ্চুরি পেয়েছেন ঢাকার তাইবুর রহমান।

তাইবুরের তৃতীয় ডাবল সেঞ্চুরি

রাজশাহীতে ডাবল সেঞ্চুরি পেয়েছেন ঢাকা বিভাগের তাইবুর রহমান। ১২৮ রান নিয়ে দিন শুরু করা তাইবুর ফিরেছেন ২১১ রান করে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর তৃতীয় ডাবল সেঞ্চুরি। বাংলাদেশের অষ্টম ব্যাটসম্যান হিসেবে তৃতীয় ডাবল সেঞ্চুরি পেলেন তাইবুর। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড এটিই।

তাঁর দল ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ৫১৩ রানে। এরপর ২ উইকেটে ১৩২ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে খুলনা।

অভিষেকেই সেঞ্চুরি তাকরিরের

সেঞ্চুরির পর ইরফান সাবরি তাকরির

প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই সেঞ্চুরি পেয়েছেন চট্টগ্রামের ইরফান সাবরি তাকরির। বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে অভিষেকে সেঞ্চুরি পেলেন ডানহাতি এই ব্যাটসম্যান। তাঁর আগে আসিফ আহমেদ, আফিফ হোসেন ও অমিত হাসানের ছিল এই কীর্তি।

২১২ বলে ১০৪ রান করা তাকরির চলমান সেকেন্ড ইলেভেন জাতীয় লিগে ৬০২ রান করে মূল দলে জায়গা করে নিয়েছেন। বিনা উইকেটে ৫৯ রান নিয়ে দিন শুরু করা চট্টগ্রাম দিন শেষ করেছে ৫ উইকেটে ৩০৪ রান তুলে।

প্রিতমের সেঞ্চুরি, নাসুমের ৫ উইকেট

সেঞ্চুরি পেয়েছেন রাজশাহীর প্রিতম কুমার

বগুড়ায় আজ সিলেটের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন রাজশাহীর উইকেটকিপার ব্যাটসম্যান প্রিতম কুমার। তাঁর দল অবশ্য ব্যাকফুটে থেকেই শেষ করেছে দ্বিতীয় দিনটা। রাজশাহীর প্রথম ইনিংস ১৯২ রানে থামিয়ে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৬৩ রান তুলে ২০৮ রানে এগিয়ে গেছে সিলেট। ৮ উইকেটে ৩২৯ রান নিয়ে দিন শুরু করা সিলেটের প্রথম ইনিংস থামে ৩৩৬ রানে।

এরপর ব্যাটিংয়ে নেমে ১৪১ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে রাজশাহী। চারে নামা প্রিতমের রান তখন ৫৫। সেখান থেকে মোহর শেখকে নিয়ে নবম উইকেটে ৫১ রানের জুটি গড়েন তিনি, যেখানে মোহরের অবদান মাত্র ১ রানের। ২৯ বলে ৫০ থেকে ১০০-তে পৌঁছানো প্রিতমের রানআউটে ভাঙে জুটি।

৫ উইকেট পেয়েছেন নাসুম আহমেদ

প্রথম শ্রেণির ক্রিকেটে ষষ্ঠ সেঞ্চুরি পাওয়া প্রিতম ১১৪ বলে ১০৫ রান করার পথে মেরেছেন ৯টি চার ও ৫টি ছক্কা। প্রিতম ফেরার পরের বলেই আসাদুজ্জামান পায়েলকে বোল্ড করে ইনিংসে পঞ্চম উইকেট পেয়ে যান নাসুম আহমেদ। বাঁহাতি এই স্পিনার ৪৪ ম্যাচের ক্যারিয়ারে ১৪তম বার পেলেন ৫ উইকেট, যার তিনটিই এবারের লিগে।

চার বছর পর হায়দারের ৫ উইকেট, বিপদে বরিশাল

৫ উইকেট পেয়েছেন ময়মনসিংহের আবু হায়দার

বরিশালের ইনিংসের প্রথম দুই বলেই উইকেট নিয়ে শুরু করেছিলেন আবু হায়দার। ময়মনসিংহের পেসার আজ চট্টগ্রামে পরে আরও ৩ উইকেট নিয়ে পেয়ে গেছেন এই সংস্করণে নিজের সপ্তম ৫ উইকেট। চার বছর পর প্রথম শ্রেণিতে ৫ উইকেট পেলেন বাঁহাতি এই পেসার। বরিশাল দিন শেষ করেছে ৮ উইকেটে ১৩৬ রান তুলে। ১৩৬ রানের ৮০–ই করেছেন ফজলে রাব্বি।

এর আগে ৬ উইকেটে ২৪৭ রান নিয়ে দিন শুরু করা ময়মনসিংহ অলআউট ৩৮৬ রানে। ৯–এ নেমে ৬৯ রান করে অপরাজিত ছিলেন মোসাব্বেক হোসেন।

সূত্র: প্রথম আলো