গাদি আইজেনকটের নেতৃত্বে কি বদলাবে ইসরায়েল?
গণমাধ্যম ডেক্স
ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকট। দেশটির নির্বাচনে কোনো রাজনৈতিক জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন সরকার গঠনের জন্য তাকে দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তবে সরকার গঠনের পথে কঠিন রাজনৈতিক সমীকরণের মুখে পড়তে যাচ্ছেন সাবেক এই সেনাপ্রধান।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকার গঠনের জন্য আইজেনকটকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে। এ সময়ের মধ্যে তিনি সরকার গঠনে ব্যর্থ হলে বিকল্প হিসেবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একই সুযোগ দেওয়া হতে পারে। এরপরও সমাধান না এলে নতুন নির্বাচনের পথে হাঁটতে হবে দেশটিকে।
তবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে আইজেনকটকে বেশ কয়েকটি দলের সমর্থন প্রয়োজন হবে। বিশেষ করে অতি-ধর্মীয় ইহুদিদের প্রতিনিধিত্বকারী দলগুলোর পাশাপাশি বিরোধী জোটের ডানপন্থি অংশ এবং আরব দলগুলোর সমর্থন আদায় তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
প্রতিবেদনে বলা হয়, সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ থেকে অতি-ধর্মীয় তরুণদের ছাড় দেওয়ার বিষয়টি সরকার গঠনের আলোচনায় বড় ইস্যু হতে পারে। অন্যদিকে আরব দলগুলো ইসরায়েলের ফিলিস্তিনি অধ্যুষিত এলাকায় সহিংস অপরাধ দমন এবং পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ চাইতে পারে।
এদিকে নেতানিয়াহুর বিকল্প হিসেবে আইজেনকটের উত্থান ইসরায়েলের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে ফিলিস্তিনিদের প্রতি তার অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, সেনাপ্রধান থাকাকালে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক শক্তি প্রয়োগের নীতির সঙ্গেও তার নাম জড়িত।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে ইসরায়েলের ভাবমূর্তি পুনরুদ্ধারও নতুন নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ হবে। গাজা যুদ্ধ ও ইরান সংঘাতের কারণে দেশটির আন্তর্জাতিক অবস্থান নিয়ে সমালোচনা বেড়েছে।
সব মিলিয়ে নেতানিয়াহুর বিকল্প হিসেবে আইজেনকটের সামনে যেমন সরকার গঠনের চ্যালেঞ্জ, তেমনি রয়েছে ইসরায়েলের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভাবমূর্তি পুনর্গঠনের কঠিন পরীক্ষা।
সূত্র: আল জাজিরা
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে অভিন্ন আচরণবিধির তাগিদ
জাতীয় -
২
প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট: ইসি সচিব
জাতীয় -
৩
আড়াই কোটি ঘণ্টা ভিউ! ঝড় তুলেছে ভয়ংকর চাকরির গল্প
জাতীয় -
৪
সিরিশ কাগজের দাগ মুছল না আট বছরেও, কী হয়েছিল কেপটাউনে
জাতীয় -
৫
বিএনপির ঢাকার দুই কমিটি: গুরুত্বপূর্ণ পদে দুই প্রশাসক, মেয়র পদে ‘সংকেত’ দেখছেন অনেকে
জাতীয় -
৬
সাধারণ গোসলেই মিলতে পারে নানা উপকার!
লাইফস্টাইল -
৭
কেজি দরে বিক্রির জন্য রাতের আঁধারে নেওয়া হচ্ছিল হাটে, ভ্যানভর্তি সরকারি বই জব্দ
জাতীয় -
৮
দুপুরের পর শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক
জাতীয় -
৯
পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, এসআরবি সদস্য আহত
জাতীয় -
১০
দিনাজপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইজতেমা
জাতীয় -
১১
ভারতকে অনিশ্চয়তায় রেখে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান
জাতীয় -
১২
মালয়েশিয়ায় চাকরি: ৪ হাজার প্রার্থীর মধ্যে প্রাথমিকভাবে ৩০০ নির্বাচিত
জাতীয় -
১৩
মৃত্যুর ৩ বছর পর বাসা উচ্ছেদে মিলল মিশরের সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল
জাতীয় -
১৪
রোমাঞ্চকর লড়াইয়ে ভারতকে হারাল পাকিস্তান
জাতীয় -
১৫
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়কে কীভাবে দেখছে ইরান
আন্তর্জাতিক
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন