বিএসএফের গুলিতে আহত বাংলাদেশির চিকিৎসা চলছে ভারতে, আশঙ্কামুক্ত জানাল বিজিবি
গণমাধ্যম ডেক্স
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত বাংলাদেশি যুবক মনিরুল ইসলামকে ভারতের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পায়ে গুলি ও পিঠে আঘাত লেগেছে। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতালে পুলিশি নজরদারিতে তাঁর চিকিৎসা চলছে। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এর আগে শুক্রবার সন্ধ্যার পর জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় বিএসএফের গুলিতে মনিরুল আহত হন। তাঁর বাড়ি জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামে।
মনিরুলের গুলিবিদ্ধ হওয়া ও ভারতের হাসপাতালে চিকিৎসাধীন থাকার বিষয়টি আজ রোববার সকালে প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবিব।
মেজর তোয়াসীন হাবিব প্রথম আলোকে বলেন, গতকাল শনিবার রাতে বিএসএফের সঙ্গে যোগাযোগ হয়েছে। তাঁদের থেকে পাওয়া তথ্যমতে, সাতজন বাংলাদেশি চোরাকারবারি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। বিএসএফ সদস্যরা বাধা দিলে তাঁরা ধারালো অস্ত্র নিয়ে তাঁদের (বিএসএফ) ওপর হামলার চেষ্টা করেন। তখন বিএসএফ গুলি ছোড়ে।
প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট: ইসি সচিব
বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, মনিরুল গুলিবিদ্ধ হলে তাঁর সঙ্গে থাকা অন্যরা তাঁকে ফেলে পালিয়ে যান। পরে তাঁকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী, গুলিবিদ্ধ মনিরুল এখন আশঙ্কামুক্ত। সুস্থ হলে তাঁকে পুলিশের হেফাজতে নেওয়া হবে।
ঘটনাটি নিয়ে ভারতের একাধিক সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। একটি প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় মনিরুল ইসলামসহ সাতজন ডিঙিনৌকায় করে সীমান্তের কাঁটাতারের কাছে পৌঁছান। বিএসএফ বাধা দিলে তাঁরা নির্দেশ অমান্য করে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় গুলি ও রাবার বুলেট ছোড়া হয়। এতে মনিরুলের ডান পায়ে গুলি লাগে এবং পিঠে রাবার বুলেটের আঘাত লাগে। তাঁর সঙ্গে থাকা অন্য ছয়জন পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে তিন কেজি সোনা উদ্ধার করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে অভিন্ন আচরণবিধির তাগিদ
জাতীয় -
২
প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট: ইসি সচিব
জাতীয় -
৩
আড়াই কোটি ঘণ্টা ভিউ! ঝড় তুলেছে ভয়ংকর চাকরির গল্প
জাতীয় -
৪
সিরিশ কাগজের দাগ মুছল না আট বছরেও, কী হয়েছিল কেপটাউনে
জাতীয় -
৫
বিএনপির ঢাকার দুই কমিটি: গুরুত্বপূর্ণ পদে দুই প্রশাসক, মেয়র পদে ‘সংকেত’ দেখছেন অনেকে
জাতীয় -
৬
সাধারণ গোসলেই মিলতে পারে নানা উপকার!
লাইফস্টাইল -
৭
কেজি দরে বিক্রির জন্য রাতের আঁধারে নেওয়া হচ্ছিল হাটে, ভ্যানভর্তি সরকারি বই জব্দ
জাতীয় -
৮
দুপুরের পর শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক
জাতীয় -
৯
পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, এসআরবি সদস্য আহত
জাতীয় -
১০
দিনাজপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইজতেমা
জাতীয় -
১১
ভারতকে অনিশ্চয়তায় রেখে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান
জাতীয় -
১২
মালয়েশিয়ায় চাকরি: ৪ হাজার প্রার্থীর মধ্যে প্রাথমিকভাবে ৩০০ নির্বাচিত
জাতীয় -
১৩
মৃত্যুর ৩ বছর পর বাসা উচ্ছেদে মিলল মিশরের সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল
জাতীয় -
১৪
রোমাঞ্চকর লড়াইয়ে ভারতকে হারাল পাকিস্তান
জাতীয় -
১৫
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়কে কীভাবে দেখছে ইরান
আন্তর্জাতিক
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন