|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফারণ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৮:০৫ পিএম
১৯৭ পঠিত
মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফারণ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাজধানীর পল্টন থানার মালিবাগ এলাকায় সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফারণের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি আরিফুল আলম জানান, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পৃথক স্থানে ৫টি ক...

রাজধানীর পল্টন থানার মালিবাগ এলাকায় সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফারণের ঘটনা ঘটেছে।

রোববার (৮ নভেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আরিফুল আলম জানান, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পৃথক স্থানে ৫টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছেন শিক্ষার্থী ও উপস্থিত লোকজন। রোববার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

জানা যায়, নীলক্ষেতে একটি, সিনেট ভবনের সামনে একটি, টিএসসিতে এলাকায় দুইটি এবং শাহবাগ মোড়ে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা যায়। এ ঘটনায় উপস্থিত শিক্ষার্থী ও লোকজন সন্দেহভাজন হিসেবে ৩ জনকে আটক করে।

সূত্র: নতুন আরএসএস সোর্স