|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

দিনাজপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইজতেমা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৫:৫৫ পিএম
৩০৮ পঠিত
দিনাজপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইজতেমা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দিনাজপুরে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা শেষ হয়েছে। মোনাজাতে লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে দিনাজপুর গোর-এ-শহীদ বড়ময়দান পরিণত হয় বিশাল জনসমুদ্রে। রোববার (৮ নভেম্বর) বেলা ১১টা ৫৭ মিনিটে মোনাজাত শুরু হয়ে দুপুর ১২ট...

মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দিনাজপুরে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা শেষ হয়েছে। মোনাজাতে লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে দিনাজপুর গোর-এ-শহীদ বড়ময়দান পরিণত হয় বিশাল জনসমুদ্রে।

রোববার (৮ নভেম্বর) বেলা ১১টা ৫৭ মিনিটে মোনাজাত শুরু হয়ে দুপুর ১২টা ১৯ মিনিটে শেষ হয়। ২২ মিনিটব্যাপী মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ তাবলীগ জামাতের শূরা সদস্য হজরত মাওলানা মনির বিন ইউসুফ। মোনাজাতে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করা হয়। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের জন্য বিশেষ দোয়া করা হয়। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, পারস্পরিক সম্প্রীতি এবং মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদারের জন্যও মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা ইজতেমা মাঠে সমবেত হতে থাকেন। বেলা ১০টার মধ্যে মূল প্যান্ডেল ছাড়িয়ে আশপাশের সড়ক, বাসাবাড়ি, অফিস, ঈদগাহ মাঠ ও শিশু পার্ক এলাকায় মুসল্লিদের উপস্থিতিতে জনসমাগম ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুরো বড়ময়দান ও আশপাশের এলাকা মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে ওঠে।

মোনাজাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, পেশাজীবী, নারী ও শিশুসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। অনেক দোকানি দোকানপাট বন্ধ রেখেও মোনাজাতে শরিক হন। ইজতেমার আয়োজক ও সাধারণ মুসল্লিদের দাবি, আখেরি মোনাজাতে প্রায় লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

এদিকে মুসল্লিদের নিরাপত্তায় জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়। মাঠের চারপাশে পুলিশ, সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, দিনাজপুরে এটি তাবলিগ জামাতের পঞ্চম জেলা ইজতেমা।

সূত্র: নতুন আরএসএস সোর্স