সৌদি রুটে বিধিনিষেধে বাতিল–স্থগিত ১৮৬ ফ্লাইট, ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী
গণমাধ্যম ডেক্স
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ আরোপ করায় বাংলাদেশ থেকে ১৮৬টি ফ্লাইটের সময়সূচি ব্যাহত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অন্তত ২৩ হাজার ১৬১ জন যাত্রী। আজ রোববার সন্ধ্যায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বেবিচক জানায়, ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধ জারি করা হয়। এর প্রভাবে বাংলাদেশের সঙ্গে সরাসরি ফ্লাইটের পাশাপাশি বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে পরিচালিত ট্রানজিট ফ্লাইটগুলোও ক্ষতির মুখে পড়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ১৮৬টি ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ১০৯টি এবং বিভিন্ন দেশ হয়ে পরিচালিত ট্রানজিট ফ্লাইট ৭৭টি।
সরাসরি ফ্লাইটের মধ্যে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৫টি, সৌদিয়া এয়ারলাইনসের ২১টি, রিয়াদ এয়ারলাইনসের ২৩টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি ফ্লাইট রয়েছে। আর ট্রানজিট ফ্লাইটের তালিকায় রয়েছে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট।
এদিকে উদ্ভূত পরিস্থিতির মধ্যেও ঢাকা–দাম্মাম–ঢাকা রুটে ৭ নভেম্বর থেকে নিয়মিত ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে পর্যাপ্ত যাত্রী না থাকায় ঢাকা–রিয়াদ–ঢাকা রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
কথা তো ছিল আমাকে জীবিত রাখবেন, মৌসুমী মারা যাবে...
জাতীয় -
২
সাভার ও ধামরাইয়ে তিন রাতে ৪ বাসে আগুন
জাতীয় -
৩
১৫ শিক্ষার্থীর চুল কেটে সমালোচনার মুখে প্রধান শিক্ষক, অভিভাবকদের ক্ষোভ: তদন্তের নির্দেশ
সারাবাংলা -
৪
সাংবাদিক শফিকুলের মায়ের মৃত্যুতে সিইউজের শোক
জাতীয় -
৫
নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে জোটের দাবি জোরালো হচ্ছে
জাতীয় -
৬
ভুটানের বিপক্ষে শ্রীলঙ্কার ড্র, সাফের সেমিতে বাংলাদেশ
জাতীয় -
৭
সৌদি রুটে বিধিনিষেধে বাতিল–স্থগিত ১৮৬ ফ্লাইট, ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী
জাতীয় -
৮
দুই দিনে ছয় বাসে আগুন, আতঙ্কে পরিবহনের মালিক ও শ্রমিকেরা
জাতীয় -
৯
এবার মেয়ের জন্য খাবার কিনতে বেরিয়ে গুলিবিদ্ধ শিক্ষা অফিসের কর্মকর্তা
সারাবাংলা -
১০
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নষ্টে গভীর চক্রান্ত চলছে: খোকন
জাতীয় -
১১
নোবিপ্রবির ১.৩৩ একর জমি পুনরুদ্ধারে আইনগত বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
জাতীয় -
১২
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিকেবি এমপ্লয়ীজ ইউনিয়নের কর্মচারীদের র্যালি
জাতীয় -
১৩
সাংবাদিকদের মুখ বন্ধ করতেই চীন-পাকিস্তান তথ্য করিডোর
জাতীয় -
১৪
রাতের খাবারের পরও ক্ষুধা, জেনে নিন কারণ ও করণীয়
জাতীয় -
১৫
চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন