|
| |
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

৫৬ কোটি টাকার মালিক, সালমান খানের নতুন নায়িকাকে কতটা চেনেন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৬, ০৩:০০ এএম
৪০৭ পঠিত
৫৬ কোটি টাকার মালিক, সালমান খানের নতুন নায়িকাকে কতটা চেনেন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে এ এক উল্লেখযোগ্য অধ্যায়। ক্যারিয়ারে নানা ধরনের চরিত্র করলেও এবারই প্রথম তাঁকে দেখা যাবে সালমানের নায়িকা হিসেবে।

সালমানের নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এ অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে এ এক উল্লেখযোগ্য অধ্যায়। ক্যারিয়ারে নানা ধরনের চরিত্র করলেও এবারই প্রথম তাঁকে দেখা যাবে সালমানের নায়িকা হিসেবে। হিন্দুস্তান টাইমস অবলম্বনে ছবিতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু তথ্য-

চিত্রাঙ্গদার জন্ম ১৯৭৬ সালের ২৮ মার্চ। উত্তর প্রদেশের মিরাটে বেড়ে ওঠা এই অভিনেত্রীর শৈশব কেটেছে সেনাবাহিনীর পরিবারের পরিবেশে। বাবা নিরঞ্জন সিং ছিলেন ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা। বাবার চাকরির কারণে পরিবারের সঙ্গে বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে তাঁকে। মা সামলেছেন সংসার ও সন্তানদের বড় করে তোলার দায়িত্ব। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
দিল্লিতে মডেলিং দিয়ে শুরু। এরপর বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিওতে কাজ। গুলজারের সানসেট পয়েন্ট মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাঁকে। সেখান থেকেই সিনেমায় অভিনয়ের সুযোগ আসে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২০০৫ সালে মুক্তি পাওয়া পরিচালক সুধীর মিশ্রর ‘হাজারোঁ খোয়াহিশেঁ অ্যায়সি’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। ছবিতে গীতা রাও চরিত্রে অভিনয় করে প্রথম সিনেমাতেই নজর কাড়েন চিত্রাঙ্গদা। ছবিতে কে কে মেনন ও শাইনি আহুজার মতো অভিনেতাদের সঙ্গে অভিনয় করেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
তাঁর অভিনয় দেখে কিংবদন্তি অভিনেত্রী স্মিতা পাতিলের সঙ্গে তুলনা করেছিলেন অনেকে। এমন তুলনা অবশ্য চিত্রাঙ্গদার জন্য যেমন প্রশংসার, তেমনি ছিল বড় চ্যালেঞ্জের। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
অভিনয়জীবনের শুরুর দিকে ব্যক্তিগত জীবনেও বড় পরিবর্তন আসে। গলফার জ্যোতি রনধাওয়ার সঙ্গে দীর্ঘদিনের পরিচয় ও প্রেমের পর ২০০১ সালে বিয়ে করেন চিত্রাঙ্গদা। তাঁদের পরিচয় হয়েছিল কৈশোরে। জ্যোতি ছিলেন তাঁর বড় ভাই দিগ্বিজয় সিংয়ের বন্ধু। বিয়ের পর কিছুদিন সংসার ও পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। তাঁদের এক ছেলে রয়েছে, নাম জোরাবর। ২০০৮ সালে ছেলের জন্ম হয়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
সংসার ও সন্তানকে সময় দিতে গিয়ে অভিনয়ে নিয়মিত থাকতে পারেননি। তবে বিরতির পর ২০০৮ সালে ‘সরি ভাই!’ ছবির মাধ্যমে ফিরে আসেন। এরপর ২০১১ সালে ‘ইয়ে শালি জিন্দেগি’ ও ‘দেশি বয়েজ’ তাঁকে আবার আলোচনায় নিয়ে আসে। জ্যোতি রনধাওয়ার সঙ্গে ২০১৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
চিত্রাঙ্গদার ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য ছবি ‘ইয়ে শালি জিন্দেগি’। ২০১১ সালে মুক্তি পাওয়া ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়। একই বছর অক্ষয় কুমার ও জন আব্রাহামের সঙ্গে ‘দেশি বয়েজ’ ছবিতে অভিনয় করেন। সেখানে তাঁর চরিত্র ছিল তুলনামূলকভাবে গ্ল্যামারাস ও বাণিজ্যিক ঘরানার। ২০১৩ সালে সুধীর মিশ্রর ‘ইনকার’ ছবিতে করপোরেট দুনিয়ার ক্ষমতার লড়াই, যৌন হয়রানি ও নারী-পুরুষের সম্পর্কের জটিলতা নিয়ে তৈরি গল্পে অভিনয় করেন। ছবিতে অর্জুন রামপালের সঙ্গে তাঁর রসায়ন আলোচনায় আসে। এ ছাড়া ‘আই, মি অউর ম্যায়’, ‘গাব্বার ইজ ব্যাক’, ‘মুন্না মাইকেল’, ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার ৩’ ও ‘বাজার’ ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
তাঁর অভিনয়ের একটি উল্লেখযোগ্য দিক হলো, একই ধরনের চরিত্রে আটকে থাকতে চাননি। কখনো গ্ল্যামারাস চরিত্র, কখনো জটিল সম্পর্কের গল্প, কখনো রহস্য-রোমাঞ্চ-বিভিন্ন ঘরানায় কাজ করেছেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
চিত্রাঙ্গদার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত বিতর্কগুলোর একটি ‘বাবুমোশাই বন্দুকবাজ’ সিনেমা ঘিরে। ২০১৭ সালে ছবিটির শুটিং চলাকালে পরিচালক কুশান নন্দীর সঙ্গে তাঁর মতবিরোধ হয়। সহশিল্পী নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্যের শুটিং নিয়ে আপত্তি জানিয়েছিলেন অভিনেত্রী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
চিত্রাঙ্গদার বক্তব্য ছিল, দৃশ্যটি শুট করার সময় তিনি যে পোশাক পরেছিলেন, তাতে পরিচালকের চাওয়া অনুযায়ী বারবার শট দেওয়া তাঁর জন্য অস্বস্তিকর হয়ে উঠেছিল। দৃশ্যটি নিয়ে পরিচালকের সঙ্গে তাঁর তীব্র তর্ক হয়। একপর্যায়ে সিনেমাটি ছেড়ে দেন তিনি। পরে তাঁর জায়গায় অভিনয় করেন বিদিতা বাগ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২০১৮ সালে মুক্তি পাওয়া ‘সুরমা’ ছবির মাধ্যমে প্রযোজনায় যুক্ত হন তিনি। ভারতীয় হকি খেলোয়াড় সন্দীপ সিংয়ের জীবন অবলম্বনে তৈরি ছবিতে অভিনয় করেন দিলজিৎ দোসাঞ্জ ও তাপসী পান্নু। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
সিনেমার পাশাপাশি ওটিটিতেও কাজ করেছেন চিত্রাঙ্গদা। ২০২১ সালে অভিষেক বচ্চনের সঙ্গে ‘বব বিশ্বাস’ ছবিতে অভিনয় করেন। ২০২২ সালে ‘মডার্ন লাভ মুম্বাই’ সিরিজে অভিনয় করেন। এরপর ‘গ্যাসলাইট’ ছবিতে সারা আলি খান ও বিক্রান্ত ম্যাসির সঙ্গে কাজ করেন। ২০২৫ সালে নেটফ্লিক্সের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজেও ছিলেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও বিভিন্ন বাণিজ্যিক কাজ থেকেও আয় করেন চিত্রাঙ্গদা। তাঁর আনুমানিক সম্পদের পরিমাণ ৪০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৬ কোটি টাকা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সূত্র: প্রথম আলো