|
| |
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৬, ০৯:৩৬ এএম
৩৫২ পঠিত
ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বছরের শেষ মাস ডিসেম্বরে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে এ জন্য বাড়তি ছুটি নিতে হবে মাত্র এক দিন। মহান বিজয় দিবসের সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে তৈরি হয়েছে এই অবকাশের সুযোগ। যদিও বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের ক্ষেত্রে এ সুযোগ নির্ভর করবে সংশ্লিষ্ট প্র...

বছরের শেষ মাস ডিসেম্বরে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে এ জন্য বাড়তি ছুটি নিতে হবে মাত্র এক দিন। মহান বিজয় দিবসের সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে তৈরি হয়েছে এই অবকাশের সুযোগ। যদিও বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের ক্ষেত্রে এ সুযোগ নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছুটির নীতিমালার ওপর।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর (বুধবার) মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) কর্মদিবস। এই দিন এক দিনের ছুটি নিতে পারলেই টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন চাকরিজীবীরা।

কারণ, ১৮ ও ১৯ ডিসেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার। এই দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার ছুটি নিতে পারলে ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হবে।

অর্থাৎ, ১৬ ডিসেম্বর সরকারি ছুটি, ১৭ ডিসেম্বর ব্যক্তিগত বা নৈমিত্তিক ছুটি এবং ১৮ ও ১৯ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি- সব মিলিয়ে পাওয়া যাবে টানা চার দিনের অবকাশ।

ছুটির সুযোগ যারা পাবেন, কারা পাচ্ছেন না

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, সরকারি চাকরিজীবীরা ১৬ ডিসেম্বর সাধারণ ছুটি পাবেন। পাশাপাশি যেসব চাকরিজীবীর প্রতিষ্ঠানে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি, তারা ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে টানা চার দিনের অবকাশ কাটাতে পারবেন।

তবে বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের ক্ষেত্রে বিষয়টি কিছুটা ভিন্ন। কারণ, এসব প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটির দিন ও ছুটির অনুমোদন নিজস্ব নীতিমালা অনুযায়ী নির্ধারিত হয়। ফলে সব বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা একইভাবে এই ছুটির সুযোগ নাও পেতে পারেন।

ভ্রমণ ও অবকাশযাপনের পরিকল্পনা

বছরের শেষ দিকে অনেকেই পরিবার-পরিজন নিয়ে ঘুরতে যাওয়া কিংবা বার্ষিক ছুটি কাটানোর পরিকল্পনা করেন। তাদের জন্য ডিসেম্বরের এই ছুটির সমীকরণ হতে পারে ভ্রমণের ভালো সুযোগ।

বিশেষ করে ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক দিনের ছুটি আগে থেকে পরিকল্পনা করে নিতে পারলে বিজয় দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন অবকাশ কাটানো সম্ভব হবে। তবে এ সুযোগ নিতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছুটির নিয়ম ও অনুমোদনের বিষয়টি বিবেচনায় রাখতে হবে।

সূত্র: কালবেলা