অদ্ভুত জুতার ‘কদর’ বাড়ছে বিশ্বজুড়ে
গণমাধ্যম ডেক্স
প্রচলিত সৌন্দর্যের ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে অদ্ভুত ও ব্যতিক্রমী নকশার জুতা। একসময় ফ্যাশনের দুনিয়ায় এ ধরনের জুতার দেখা মিলত মূলত র্যাম্পে। তবে সেই প্রবণতা এখন ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনেও। পাঁচ আঙুলের জুতা, খুরের মতো নকশা কিংবা স্বচ্ছ প্লাস্টিকের জুতা ফ্যাশন দুনিয়ায় ‘ফ্রিকি ফুটওয়্যার’ নামে পরিচিতি পেয়েছে।
একসময় অফিসগামী মানুষের পায়ে দেখা যেত মার্জিত পাম্প শু, স্পোর্টস ট্রেইনার বা ব্যালে ফ্ল্যাটের মতো সাধারণ নকশার জুতা। কিন্তু ফ্যাশনের সেই চেনা চিত্র এখন বদলে গেছে। ডিজাইনাররা ইচ্ছাকৃতভাবেই অদ্ভুত ও বিতর্কিত নকশার জুতা তৈরি করছেন। অনেকের কাছে কুৎসিত মনে হলেও ফ্যাশনপ্রেমীদের মধ্যে এগুলোর চাহিদা ক্রমেই বাড়ছে।
লন্ডনের সেন্ট্রাল সেন্ট মার্টিনস ফ্যাশন স্কুলের শিক্ষক ডাল চোধা মনে করেন, জুতার ফ্যাশনে মানুষ এখন আগের চেয়ে বেশি স্বাধীনভাবে পরীক্ষা-নিরীক্ষা করতে পারছে। ফ্যাশন সার্চ প্ল্যাটফর্ম লাইস্টের তথ্য অনুযায়ী, ২০২২ সালের তুলনায় ট্যাবি নকশার জুতার চাহিদা চার গুণ এবং ভিব্রামের ফাইভফিঙ্গারস জুতার চাহিদা ৫৭ শতাংশ বেড়েছে।
বাড়ির বাইরে যাওয়ার সাধারণ জুতা এখন জায়গা করে নিচ্ছে অফিসের পোশাকে বা বিয়ের অনুষ্ঠানেও। সিমোন রোচা ক্রোকসের জুতার নকশায় মুক্তা ও রত্ন বসিয়েছেন। আবার ইট্রো ও ডিওরের মতো ব্র্যান্ডও কর্কের ক্লগ জুতাকে নতুনভাবে উপস্থাপন করছে। ফরাসি ব্র্যান্ড গার্ডানাসের ক্লগ জুতা বা জারা ও জন লুইসের ‘স্নিকারিনা’ ও ‘স্নোফার’-এর মতো সংকর নকশাও বেশ নজর কাড়ছে।
হিল জুতাও এসেছে নতুন রূপে। চুপসে যাওয়া বেলুন বা ভাঙা ডিমের আদলে তৈরি হিলের পাশাপাশি মোটা ‘নিপল হিল’ও জনপ্রিয় হয়ে উঠেছে। ফ্যাশনের এই অদ্ভুত রূপ নতুন কিছু নয়। ইতিহাস ঘেঁটে দেখা যায়, মধ্যযুগে ইউরোপে লম্বা নাকের ‘পোলেইন’ বা ১৫ শতকে প্ল্যাটফর্মের ‘চোপিন’ জুতার প্রচলন ছিল। ভ্যালেরি স্টিলের মতে, অদ্ভুত জুতা পরার মাধ্যমে মানুষ প্রচলিত সৌন্দর্যের ধারণার সঙ্গে খেলতে পারে এবং পোশাকে আলাদা পরিচয় তৈরি করতে পারে।
তরুণদের মাঝে প্রচলিত রুচির বিরুদ্ধে অবস্থান নেওয়ার একধরনের পাঙ্ক মানসিকতা কাজ করছে। এছাড়া অর্থনৈতিক অনিশ্চয়তা ও ‘সফট লাইফ’ জীবনধারার কারণেও মানুষ এখন কঠোর পরিপাটি রূপের চেয়ে স্বাচ্ছন্দ্যকে বেশি গুরুত্ব দিচ্ছে। সব মিলিয়ে জুতা এখন শুধু হাঁটার উপকরণ নয়, বরং ব্যক্তিত্ব ও স্বাচ্ছন্দ্য প্রকাশের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
উত্তরায় লাইভ করেন চীনের নাগরিকেরা, কী বলেন
জাতীয় -
২
কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ
জাতীয় -
৩
বুকে ব্যথা অনুভব করার পর হাসপাতালে শ্রমমন্ত্রী
জাতীয় -
৪
সবজিতে স্বস্তি, চড়া মাছ-মাংস-ডিমের দাম
অর্থনীতি -
৫
স্ত্রীর ক্যানসার জয়, বদলে গেছে ক্রিকেট নিয়ে টিকনারের দৃষ্টিভঙ্গি
খেলাধুলা -
৬
৭ নভেম্বর উপলক্ষে বিএনপির যত কর্মসূচি
জাতীয় -
৭
উদ্যোক্তাদের ঋণছাড়ে প্রতারণা: সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
জাতীয় -
৮
হাসানের ৬ উইকেট, সাড়ে তিনশ পেরিয়ে থামল উইন্ডিজ
জাতীয় -
৯
তুরস্কে বন্দুকধারীর গুলিতে নিহত ৮
জাতীয় -
১০
হামে আরও ৪ শিশুর মৃত্যু
জাতীয় -
১১
পুরোনো দিনের আবহে ফাহিমের ‘অশ্রু’
বিনোদন -
১২
ট্রাম্পের পরাজয় কেন চীনের জন্য খারাপ খবর
জাতীয় -
১৩
বড়শি ফেলে বড় মাছের অপেক্ষা, ২৪ জনের মধ্যে কে পাবেন লাখ টাকা পুরস্কার
জাতীয় -
১৪
একঝলক (৬ নভেম্বর ২০২৬)
জাতীয় -
১৫
গলা খুসখুস, স্বর ভাঙছে? কারণ হতে পারে অ্যাসিড রিফ্লাক্স
লাইফস্টাইল
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন