অপারেশনের টাকা নেই, যন্ত্রণায় কাটছে রিকশাচালক আওয়ালের দিন
গণমাধ্যম ডেক্স
পিত্তথলিতে পাথর, অস্ত্রোপচারে প্রয়োজন ৩০ হাজার টাকা। কিন্তু সেই টাকা জোগাড় করতে না পারায় সাত মাস ধরে অসহ্য যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছেন ঢাকার দোহারের রিকশাচালক শেখ আওয়াল (৫০)। অসুস্থতার কারণে বন্ধ হয়ে গেছে তার রোজগার। এতে স্ত্রী ও ছয় সন্তানকে নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছে পরিবারটি। দুবেলা খাবার জোগাড় করাও এখন কঠিন হয়ে পড়েছে।
শেখ আওয়ালের বাড়ি দোহার উপজেলার পশ্চিম ধোয়াইর গ্রামে। তিনি ওই এলাকার মৃত শেখ সোহবার হোসেনের ছেলে। স্ত্রী রত্না আক্তার ও চার ছেলে, দুই মেয়েকে নিয়ে সড়কের পাশে ছোট একটি ঘরে বসবাস করেন তিনি। সন্তানদের সবাই নাবালক।
পরিবার সূত্রে জানা যায়, সাত মাস আগে পেটে অসহ্য ব্যথা শুরু হলে চিকিৎসকের কাছে যান আওয়াল। পরীক্ষা-নিরীক্ষায় তার পিত্তথলিতে পাথর ধরা পড়ে। চিকিৎসক অস্ত্রোপচারের পরামর্শ দেন। এতে প্রয়োজন প্রায় ৩০ হাজার টাকা। কিন্তু আর্থিক অনটনের কারণে এত দিনেও চিকিৎসা করাতে পারেননি তিনি। বর্তমানে শারীরিক যন্ত্রণায় বিছানায় পড়ে থাকতে হচ্ছে তাকে।
অসুস্থতার কারণে সাত মাস ধরে রিকশা চালাতে পারছেন না আওয়াল। বন্ধ হয়ে গেছে পরিবারের একমাত্র উপার্জনের পথ। অন্যদিকে, প্রতিদিন ওষুধ কিনতেই প্রায় ২০০ টাকা প্রয়োজন। কিন্তু সেই টাকাও জোগাড় করতে হিমশিম খাচ্ছে পরিবারটি। কখনো মানুষের কাছে হাত পেতে, কখনো ধারদেনা করে খাবারের ব্যবস্থা করতে হচ্ছে।
আওয়ালের স্ত্রী রত্না আক্তার বলেন, চিকিৎসক জানিয়েছেন, পিত্তথলির পাথর অপারেশন করতে ৩০ হাজার টাকা লাগবে। ওষুধ কেনার জন্যও টাকা প্রয়োজন। কিন্তু তাদের হাতে কোনো নগদ টাকা নেই। ফলে স্বামীর চিকিৎসা করাতে পারছেন না।
আক্ষেপ করে রত্না বলেন, ‘গত সাত মাস ধরে কীভাবে দিন পার করছি, আল্লাহই ভালো জানেন। প্রতিদিন খাবারের ব্যবস্থা করতে বিভিন্ন মানুষের কাছে যেতে হচ্ছে।’
স্বামীর চিকিৎসা ও পরিবারের দুর্দশা থেকে মুক্তি পেতে দেশবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন রত্না আক্তার। শেখ আওয়ালের চিকিৎসায় সহায়তা পাঠানোর জন্য পরিবারের পক্ষ থেকে বিকাশ (০১৮৫৯১৭৬৯৩৪) নম্বর দেওয়া হয়েছে।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
আগুনে পুড়ল বিধবার বসতঘর, অবশিষ্ট শুধু পরনের কাপড়
জাতীয় -
২
আজ রাতে হরর মুভি দেখার প্ল্যান করছেন? দেখুন ভয় পেলে আপনার শরীরে কী কী ঘটে
জাতীয় -
৩
মনে হয় সেদিন শুটিং করলাম, এখন তারা দুনিয়ায় নেই...
জাতীয় -
৪
ইয়েমেনের তাইজে হুতিদের বিরুদ্ধে বিষাক্ত গ্যাস ব্যবহারের অভিযোগ
জাতীয় -
৫
খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য একযোগে প্রত্যাহার
জাতীয় -
৬
অর্থাভাবে চিকিৎসা বন্ধ, পচন ধরেছে আশরাফুলের পায়ে
জাতীয় -
৭
সিইসির ‘গণ-অভিসংশন’ আন্দোলন পিছিয়ে দিলো ইন্ডিয়া জোট
আন্তর্জাতিক -
৮
নতুন ৭ প্রজাতির মাছ শনাক্ত
জাতীয় -
৯
ডাকবাংলোয় দুই মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যার দুই কারণ উঠে এল পুলিশের তদন্তে
জাতীয় -
১০
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ‘ঘেরাও’ করার হুমকি দিলেন নাহিদ
জাতীয় -
১১
বিএনপির এমপির ছেলের আরও ৭ দিন রিমান্ড চাইলো গোয়েন্দা পুলিশ
সারাবাংলা -
১২
যেসব কারণে ১ নভেম্বর সেন্টমার্টিন যাওয়া হচ্ছে না পর্যটকদের
জাতীয় -
১৩
হুইপ অপুর বিরুদ্ধে বক্তব্যের প্রতিবাদে গোসাইরহাটে বিএনপির বিক্ষোভ
জাতীয় -
১৪
সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা খবির গ্রেপ্তার
জাতীয় -
১৫
মামলা করার কথা ভাবছে না তাহসিফের পরিবার, কারণ জানালেন তার বাবা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন