|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা খবির গ্রেপ্তার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ০৭:২২ পিএম
৪২৫ পঠিত
সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা খবির গ্রেপ্তার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
কুড়িগ্রামের চর রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য খবির উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টার দিকে চর রাজিবপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খবির উদ্দিন উপজেলার সদর ইউনিয়নের কাচারিপ...

কুড়িগ্রামের চর রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য খবির উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টার দিকে চর রাজিবপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খবির উদ্দিন উপজেলার সদর ইউনিয়নের কাচারিপাড়া এলাকার মৃত নজিম উদ্দিন মেম্বারের ছেলে।

চর রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে জানান, খবির উদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল শনিবার তাকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হবে।

এর আগেও রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন খবির উদ্দিন।

সূত্র: নতুন আরএসএস সোর্স