অপহৃত ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ৩
গণমাধ্যম ডেক্স
অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই অপহৃত ভিকটিমকে উদ্ধারসহ মুক্তিপণ আদায় ও অপহরণ চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১) গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে অপহরণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৫টায় এসআরবি-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ বিষিয়টি নিশ্চিত করেছেন।
অপহৃত ভিকটিম আরিফ হোসেন (৩৭) রেডিয়েন্ট ফার্মাসিটিক্যালস কোম্পানিতে কর্মরত।
গ্রেপ্তার অপহরণ ও চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্যরা হলেন- বরগুনার আমতলী উপজেলার পচা করালিয়া গ্রামের মৃত আলী আকনের ছেলে জাকির হোসেন (৩৫), পটুয়াখালী জেলা সদর উপজেলার মাদারবুনিয়া গ্রামের মৃত আবুল হাওলাদারের ছেলে হামিদুল (৩২) এবং একই উপজেলার নন্দিপাড়া গ্রামের জসিম কাজীর ছেলে রাজিব কাজী (২৮)।
কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ জানান, রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে আরিফ হোসেনকে অপহরণ করা হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে মুক্তিপণের জন্য ভিকটিমের স্ত্রী তানিয়া আক্তারের (৩০) মুঠোফোনে কল দেয় অপহরণকারীরা। ফোন পাওয়ার পর তানিয়া আক্তার শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। একইদিন বেলা সাড়ে ১১টার দিকে এসআরবি-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পে অভিযোগ করেন।
অভিযোগের প্রেক্ষিতে এসআরবি-১ এর একটি দল বিভিন্ন সোর্স ও গোপন সংবাদের মাধ্যমে রোববার (১ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার পেপসি গেট (এমপি চেক পোস্টের) সামনে থেকে অপহৃত ভিকটিম আরিফ হোসেনকে উদ্ধার করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে অপহরণ চক্রের সক্রিয় ৩ সদস্যকে গাজীপুর আদালতে পাঠানো হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত
আন্তর্জাতিক -
২
ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর পদত্যাগ করলেন স্পেনের পরিবহনমন্ত্রী
জাতীয় -
৩
ঋণের বোঝা থেকে মুক্ত হতে মহানবী (সা.) যে উপায় দেখিয়েছেন
জাতীয় -
৪
ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ৩৩
জাতীয় -
৫
‘কারখানা ভাঙচুর করছে অনুপ্রবেশকারীরা’, কর্মীদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের
সারাবাংলা -
৬
প্রাণীর সঙ্গে যৌনতার ছবি ও ভিডিও ধারণের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গ্রেপ্তার
জাতীয় -
৭
একাধিক অঙ্গরাজ্যে ভোটগ্রহণে বিঘ্ন, কোথাও যন্ত্রে ত্রুটি, কোথাও বিদ্যুৎ বিভ্রাট
জাতীয় -
৮
আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর
জাতীয় -
৯
পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত অনেকেই
সারাবাংলা -
১০
জীবিকার টানে পোশাক কারখানায় এসেছিলেন, লাশ হয়ে ফিরলেন তৌফিক
সারাবাংলা -
১১
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক
জাতীয় -
১২
১৭ দেশে প্রবাসীদের ৩০ হাজার এনআইডি পাঠিয়েছে নির্বাচন কমিশন
জাতীয় -
১৩
অপহৃত ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ৩
জাতীয় -
১৪
এমপি আজিজকাণ্ডে রেজুলেশন কেন্দ্রে না পাঠানোয় জেলা বিএনপিতে ক্ষোভ
জাতীয় -
১৫
নিউইয়র্কে ভোটযন্ত্রে ত্রুটি, ব্যালট গণনা হবে হাতে
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১১
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
ডেমো নিউজ
সারাবাংলা -
১৪
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৫
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন