|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

অ-১৯ এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬, ০৫:৫৩ পিএম
৩১৮ পঠিত
অ-১৯ এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া পুরুষ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (৩১ অক্টোবর) বিসিবির ঘোষিত এই দলে অধিনায়ক করা হয়েছে ফরিদ হাসান ফয়সালকে এবং তার ডেপুটি (সহ-অধিনায়ক) আহসান আল মুমিন। আগামী ৫ নভেম্বর শুরু হবে এশিয়া সেরা এই টুর্নামেন্ট। উ...
ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া পুরুষ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (৩১ অক্টোবর) বিসিবির ঘোষিত এই দলে অধিনায়ক করা হয়েছে ফরিদ হাসান ফয়সালকে এবং তার ডেপুটি (সহ-অধিনায়ক) আহসান আল মুমিন। আগামী ৫ নভেম্বর শুরু হবে এশিয়া সেরা এই টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টের প্রথম দিনেই আফগানিস্তানের বিপক্ষে খেলবেন ফরিদ-মুমিনরা। আসরে বাংলাদেশের যুবাদের পরের দুটি ম্যাচ ৭ ও ৯ নভেম্বর। প্রথমটিতে প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং পরেরটিতে মালয়েশিয়া। বাংলাদেশ দল ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আহসান আল মুমিন (সহ-অধিনায়ক), আবদুল্লাহ আল মুহি, ফারহান সাদিক, কাউসার আহমেদ, তাফিউল আলম তামিম, শাকিল খান, রকিবুল হাসান, শেখ জারিফ সিয়াম, আল আমিন হোসেন রনি, আল রফি, রবিউল হাসান অনিক, শেখ আতিকুর রহমান আকাশ, আল আমিন হোসেন ও রুবায় ইসলাম রিজন।

সূত্র: নতুন আরএসএস সোর্স