|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:২২ এএম
৩৭৭ পঠিত
আজ ৮ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
গাছের ডালপালা কর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশের তিন জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে নাটোরের কয়েকটি গ্রামে টানা ৮ ঘণ্টা এবং রাজশাহী ও ঢাকার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ও নির্ধারিত সময় পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।  গতকাল বুধবার (৪ নভেম...
গাছের ডালপালা কর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশের তিন জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে নাটোরের কয়েকটি গ্রামে টানা ৮ ঘণ্টা এবং রাজশাহী ও ঢাকার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ও নির্ধারিত সময় পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।  গতকাল বুধবার (৪ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো। নাটোরে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৩ নম্বর ফিডারে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় ছাতিয়ানগাছা, গোধড়া, বেলগাছি ও চৌমুডাঙ্গা এলাকার বিভিন্ন গ্রামে বিদ্যুৎ থাকবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রাজশাহীর যেসব এলাকায় বন্ধ থাকবে বিদ্যুৎ ১১ কেভি বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের ডালপালা কাটার জন্য রাজশাহীর বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় তালাইমারী, নর্দান মোড়, দেবিশিংপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়, সেরিকালচার, বড় বটতলা, বালিয়া পুকুর, ভদ্রা, উপরভদ্রা, শিরোইল, শান্তিবাগ ও মটপুকুরসহ আশপাশের এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ঢাকার যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর জিঞ্জিরা উপকেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় মনু ব্যাপারীর ঢাল, ছাটগাঁও, মান্দাইল, দক্ষিণ মান্দাইল, ফয়েজ নগর, রসুলপুর, বরিশুর, কুশিয়ারবাগ, নজরগঞ্জ, কালিন্দীঘাট ও কদমতলীসহ বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজ শেষ হলেই মিলতে পারে বিদ্যুৎ সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই গাছের ডালপালা কর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

সূত্র: কালবেলা