গ্যালারিতে শিক্ষাসফরে এসে একজন ‘হাসান’ বলতেই চিৎকার উঠল ‘উইকেট’
গণমাধ্যম ডেক্স
গ্যালারিতে তারা বসে ছিল সারি বেঁধে। সবার গায়ে একই রঙের পোশাক। বয়সও কাছাকাছি। দেখলেই যে কেউ বুঝতে পারবেন, একই স্কুল থেকে এসেছে তারা। সেটি অবশ্য বোঝা গেল ব্যানার দেখেও। বড় করে যেখানে লেখা ‘স্টাডি ট্যুর’।
আজ সকালে তারা যখন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢোকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তখনো বাংলাদেশ বেশ বিপদে। আমির জাঙ্গু ও জাস্টিন গ্রিভসের জুটি তাদের যেন একটু একটু করে পিছিয়েই দিচ্ছিল। এর মধ্যেই হুট করে ত্রাতা হয়ে যান হাসান মাহমুদ।
পরপর দুই বলে দুই উইকেট পান হাসান। গ্যালারিতেও তখন স্কুল না–পেরোনোর কৈশোরের জোরালো স্লোগান শুরু হয়ে যায়—একজন বলল ‘হাসান’; সঙ্গে সঙ্গেই জোরালো চিৎকার দেয় অন্যরাও—‘উইকেট’।
হাসানের বলে স্টাম্প ভাঙার শব্দের মোহটাই যেন পেয়ে বসেছে তখন। মাঠে বসে ক্রিকেট খেলা দেখার রোমাঞ্চটাও স্পষ্ট সবার চোখে–মুখে। ষষ্ঠ শ্রেণির ছাত্রী সামিরা জাহানের কাছে জানতে চাওয়া হলো সেই অনুভূতির কথাই। মুখে সারল্যের হাসি রেখে সে বলতে শুরু করে, ‘আমি কখনো এর আগে মাঠে বসে খেলা দেখিনি। আজকেই প্রথম এলাম। খুব ভালো লাগছে।’
আন্তর্জাতিক এমির মঞ্চে বিজয় সেতুপতি

শুধু সে নয়, প্রায় সবার কথাতেই এই রোমাঞ্চ। মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা গার্লস স্কুল থেকে তাদের নিয়ে এসেছেন বিদ্যালয়ের শিক্ষক রেজওয়ান চৌধুরী। স্কুলের এই শিক্ষার্থীদের নিয়ে কেন ক্রিকেট মাঠে এলে, তা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা প্রতিবছরই আসলে একটা শিক্ষাসফর আয়োজন করি। একেকবার একেক ধরনের অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করি। এবার তাই ক্রিকেট মাঠে নিয়ে এসেছি।’
তাদের সঙ্গে আছে একই প্রতিষ্ঠানের কিডস ওয়ার্ল্ড স্কুলের শিক্ষার্থীরাও। তাদের জন্য দিনটি ছিল চেনা বই-খাতার বাইরে নতুন কিছু দেখার সুযোগ। টেলিভিশনে ক্রিকেট দেখা আর মাঠে বসে খেলা দেখার মধ্যে যে পার্থক্য, সেটি প্রথমবারের মতো বুঝতে পারছিল তারা। সামিরার মতো আরও অনেকেরই মাঠে বসে খেলা দেখার অভিজ্ঞতা এবারই প্রথম। ষষ্ঠ শ্রেণির আরেক শিক্ষার্থী নুসরাত আক্তারও বলল সেই কথা, ‘টেলিভিশনে খেলা দেখেছি, কিন্তু মাঠে এসে এত কাছ থেকে খেলোয়াড়দের দেখা অন্য রকম। সবাই একসঙ্গে চিৎকার করছি, খুব মজা লাগছে।’

শিক্ষার্থীদের সঙ্গে বাসে করে এসেছেন অভিভাবকেরাও। খেলা দেখার সময় তাঁরা বাইরে অপেক্ষা করছিলেন। তাঁদের একজন রেহানা বেগম নিজেও এই প্রথম ক্রিকেট খেলা দেখতে এলেন। খেলাটা সম্পর্কে খুব একটা ধারণাও নেই। তবু তিনি বললেন, ‘পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলার সঙ্গেও পরিচিত হওয়া দরকার। এ ধরনের আয়োজন ওদের জন্য ভালো অভিজ্ঞতা। এখানে এসে ওরা শুধু খেলা দেখছে না, দলবদ্ধভাবে সময় কাটানোও শিখছে।’
একদিকে উইকেট পড়লে গ্যালারি থেকে উঠছে চিৎকার, আবার ভালো কোনো শটে হাততালিও দিচ্ছে শিক্ষার্থীরা। ক্রিকেটের নিয়মকানুন হয়তো খুব ভালো ধারণাও নেই। এসব যদিও তাদের কাছে মুখ্যও নয়, আনন্দটাই আসল—ভাটেরা গার্লস স্কুলের প্রায় তিন শ শিক্ষার্থীর জন্য তাই আপাতত ক্রিকেটই শিক্ষাসফর।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
সামান্তার পদত্যাগ নিয়ে মাহফুজ-জারার প্রতিক্রিয়া
জাতীয় -
২
জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি, মাটির নিচে গোপন ট্যাংক
সারাবাংলা -
৩
সিলেট টেস্টে প্রথম ইনিংসেই বড় সংগ্রহ ওয়েস্ট ইন্ডিজের
জাতীয় -
৪
আন্তর্জাতিক এমির মঞ্চে বিজয় সেতুপতি
জাতীয় -
৫
‘জাতীয় ফুপু’খ্যাত দীপার নতুন সিদ্ধান্ত
বিনোদন -
৬
শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে হায়দরাবাদে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
আন্তর্জাতিক -
৭
চীনে ইয়াওকান-৫১ স্যাটেলাইটের নতুন গুচ্ছ উৎক্ষেপণ
আন্তর্জাতিক -
৮
মার্কিন চাপে ইরান হয়ে তুর্কমেনিস্তানের গ্যাস আমদানি বন্ধ করলো তুরস্ক
আন্তর্জাতিক -
৯
'আমি ছাড়া কেউ তাঁকে বলতে পারে না তিনি কী করবেন': যুক্তরাষ্টের প্রথম মুসলিম সিনেটরের স্ত্রী কে এই শক্তিময়ী নারী সারাহ জুকাকু
জাতীয় -
১০
টাইমড আউট: নাজমুল–সাকিবের বিতর্কিত কাণ্ডে আজ নড়েচড়ে বসেছিল ক্রিকেট–বিশ্ব
জাতীয় -
১১
ডাব চুরি করতে উঠে যুবক সাড়ে তিন ঘণ্টা গাছেই, ফায়ার সার্ভিসও নামাতে পারেনি
জাতীয় -
১২
ডাক্তার তো দিতেই পারেন না, পোস্ট ভূরি ভূরি খালি: সমাজকল্যাণমন্ত্রী
জাতীয় -
১৩
মাথায় আঘাত করে ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই, তাতে ছিল না স্বর্ণালংকার
জাতীয় -
১৪
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাদাপোশাকে পুলিশের তল্লাশি, এরপর যা ঘটল
জাতীয় -
১৫
যুক্তরাষ্ট্রে বার্ড ফ্লুতে মৃত্যু, বাংলাদেশেও সতর্কতার প্রয়োজন
লাইফস্টাইল
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন