আড়াইহাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
গণমাধ্যম ডেক্স
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রোববার বিকেলে মিছিল নিয়ে ফেরার পথে উপজেলার পুরাতন স্টিলব্রিজ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেল সাড়ে চারটার দিকে আড়াইহাজার পৌরসভার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি চলছিল। এ সময় উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসেনের নেতৃত্বে একটি মিছিল নিয়ে তাঁর অনুসারীরা মঞ্চের সামনে অবস্থান নেন।
পরে বিকেল পৌনে পাঁচটার দিকে কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন আহমেদের (সালামত) নেতৃত্বে আরেকটি মিছিল মঞ্চের সামনে গেলে দুই পক্ষের নেতা–কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে দুই নেতার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
বিকেল সোয়া পাঁচটার দিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রা পুরাতন স্টিলব্রিজ এলাকায় পৌঁছালে দুই পক্ষের মধ্যে আবার বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে সালাউদ্দিন আহমেদের পক্ষের এরশাদুল্লাহ (৪৫), রিফাতুল্লাহ (৩৫), আনসার আলী (৪৪), বাহর আলী (৪৮) ও ফারুক (৪৫) আহত হন। অন্যদিকে মোবারকের পক্ষের সিদ্দিক (৬৫) ও শাহজাহান (৪০) আহত হন। এ ছাড়া দুই পক্ষের আরও তিনজন আহত হয়েছেন। তাঁদের নাম জানা সম্ভব হয়নি।
আহত ব্যক্তিদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁদের মধ্যে রিফাতুল্লাহ ও শাহজাহানের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, তাঁরা সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নির্দেশে নেতা–কর্মীদের নিয়ে উপজেলা পর্যায়ে শোভাযাত্রায় অংশ নেন। পরে সাবেক ছাত্রদল নেতা মোবারক হোসেনের নেতৃত্বে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে তাঁদের নেতা–কর্মীদের ওপর হামলা করা হয়েছে। হামলায় তাঁদের সাতজন নেতা–কর্মী গুরুতর আহত হয়েছেন। রিফাতুল্লাহকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভারত-বাংলাদেশকে নিয়ে টুর্নামেন্ট করুন, আমাদের সময় নষ্ট করবেন না’, শ্রীলঙ্কার কোচের বিস্ফোরক মন্তব্য
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি মিছিলের সামনে ছিলাম। শুনছি সালামতের (সালাহউদ্দিন আহমেদ) লোকজন আমার লোকজনের ওপর হামলা করেছে। আমার পক্ষের বজলু ও শরীফ নামের দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে।’
আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন প্রথম আলোকে বলেন, মিছিল করা নিয়ে বিএনপির দুই পক্ষ—সালামত ও মোবারক গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
খেলাধুলা -
২
হবিগঞ্জে ২৫৭ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিল জেলা পরিষদ
জাতীয় -
৩
আড়াইহাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
জাতীয় -
৪
ভারতের তিন রাজ্যে বড় অস্ত্র পাচার চক্রের সন্ধান, উদ্ধার ৪৪ হাজার কার্তুজ
জাতীয় -
৫
সালমান এফ রহমান ‘পর্যবেক্ষক’ হিসেবে বিদেশি আইনজীবী আনতে পারবেন: প্রসিকিউটর
জাতীয় -
৬
‘সমবায়ের মাধ্যমে মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো সম্ভব’
জাতীয় -
৭
ভারত-বাংলাদেশকে নিয়ে টুর্নামেন্ট করুন, আমাদের সময় নষ্ট করবেন না’, শ্রীলঙ্কার কোচের বিস্ফোরক মন্তব্য
জাতীয় -
৮
আলো-ছায়ার দ্বৈত ভাষা ‘প্রতিবিম্ব কবিতা’
জাতীয় -
৯
সরকার গঠনের দায়িত্ব পেয়ে আইজেনকট বললেন, সবার জন্য দরজা খোলা
জাতীয় -
১০
দেশপ্রেম ও জাতীয় সংহতির চেতনায় দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জাবিপ্রবি উপাচার্য
জাতীয় -
১১
মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ
জাতীয় -
১২
মালিবাগে সিআইডি কার্যালয়সহ রাজধানীর আট স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
জাতীয় -
১৩
বিএনপির র্যালিতে মুহুর্মুহু বিস্ফোরণ: হেলমেট পরে আলাদা পোশাকে তারা কারা?
সারাবাংলা -
১৪
বিনা খরচে মালয়েশিয়া, প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ
জাতীয় -
১৫
স্বপ্নপূরণে প্রত্যাশাকেও ছাড়িয়ে গেলেন হৃদয়
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১২
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন