ইতালির পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস করল হ্যাকারেরা, অভিযোগ রাশিয়ার দিকে
গণমাধ্যম ডেক্স
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেছেন, সাইবার হামলার শিকার হয়েছেন তিনি। তাঁর ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিয়েছে হ্যাকারেরা। রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনের প্রতি ইতালির সমর্থনের কারণে তাঁর সঙ্গে এমনটা করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আন্তোনিও তাজানি লেখেন, ‘কয়েক দিন ধরে সাইবার অপরাধীরা ডার্ক ওয়েবে আমার ব্যক্তিগত তথ্য প্রকাশ করছে। একই সঙ্গে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। এর ফলে আমি নতুন করে হুমকি ও ভয়ভীতির মুখে পড়েছি।’
কী ধরনের হুমকি দেওয়া হয়েছে, সেটার বিস্তারিত জানাননি ইতালির পররাষ্ট্রমন্ত্রী। তবে আন্তোনিও তাজানি জানান, হ্যাকারেরা তাঁর পরিবারের সদস্যদেরও লক্ষ্যবস্তু করেছে।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনের বিষয়ে ইতালির অবস্থানের কারণেই তাঁকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
পোস্টে আন্তোনিও তাজানি লেখেন, ‘একটি সার্বভৌম রাষ্ট্রের স্বাধীনতার পক্ষে দাঁড়ানো এবং কোনো দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতি স্পষ্ট সমর্থন জানানো—এসব অপরাধী গোষ্ঠীর চোখে বিপজ্জনক।’
এ ঘটনায় রুশপন্থী হ্যাকারদের দায়ী করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আন্তোনিও তাজানির প্রতি পূর্ণ সমর্থনের কথা জানিয়ে এক বিবৃতিতে মেলানি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের গোপন তথ্য বিক্রি করা গুরুতর উদ্বেগের বিষয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বোচ্চ দৃঢ়তার সঙ্গে ব্যবস্থা নিতে হবে।
এ অভিযোগের বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সেই থেকে দুই দেশের সর্বাত্মক যুদ্ধ চলছে। যুদ্ধে ইউক্রেনকে সমর্থন জানানোর পাশাপাশি দেশটিকে মানবিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে ইতালি।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ইতালির পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস করল হ্যাকারেরা, অভিযোগ রাশিয়ার দিকে
জাতীয় -
২
এআইয়ের সহায়তায় সিইও সেজে ১৩ লাখ ডলার জালিয়াতি, ইসরায়েলিসহ গ্রেপ্তার ৩
জাতীয় -
৩
রাজধানীর দুই জায়গায় ককটেল বিস্ফোরণ, মহাখালীতে পুড়ল বাস
জাতীয় -
৪
জয়পুরহাটে ডিসির অপসারণ চেয়ে ছাত্রদলের আল্টিমেটাম
জাতীয় -
৫
নেতানিয়াহু সরকারকে বদলে ফেলার আহ্বান ইয়ার গোলানের
জাতীয় -
৬
পোল্যান্ডের ক্রাকো শহরে প্রকাশ্যে গুলিতে নিহত ৬, হামলাকারী ‘কট্টর ডানপন্থী’ মতাদর্শের
জাতীয় -
৭
ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে বড় চমক নটিংহ্যাম ফরেস্টের
খেলাধুলা -
৮
জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ ফের শুরু
জাতীয় -
৯
কোনাবাড়ীতে পুলিশ-বক্স ভাঙচুর: আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
জাতীয় -
১০
ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় অনুষ্ঠান বর্জন বিএনপির
জাতীয় -
১১
ঘুমিয়েই ৬০ দিনে প্রায় ১৩ লাখ টাকা জিতলেন ভারতের তরুণী
জাতীয় -
১২
সাফ খেলতে কবে আসছেন হামজা-ফারহান?
জাতীয় -
১৩
দক্ষিণখানে নারীর মরদেহ উদ্ধার, পা ও গলায় কোপানোর আঘাত
জাতীয় -
১৪
কোনও ডিসেম্বরেই ‘আপা’ দেশে আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম
সারাবাংলা -
১৫
২৩ বছর পর নতুন আমির পেল লক্ষ্মীপুর জামায়াত
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন