|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ইরান যুদ্ধের নতুন ধাপ আরও ভয়াবহ হবে, মিসরের সতর্কবার্তা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬, ০৩:৫৮ পিএম
১৮৬ পঠিত
ইরান যুদ্ধের নতুন ধাপ আরও ভয়াবহ হবে, মিসরের সতর্কবার্তা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নতুন করে তীব্র হলে পরিস্থিতি আগের চেয়েও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। সম্ভাব্য নতুন সামরিক সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনে অনুষ্ঠিত আন্ত...

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নতুন করে তীব্র হলে পরিস্থিতি আগের চেয়েও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। সম্ভাব্য নতুন সামরিক সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন ‘আইআইএসএস মানামা ডায়ালগ’-এ বক্তব্য দিতে গিয়ে আবদেলাত্তি বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন করে হামলা-পাল্টা হামলা শুরু হওয়ার আশঙ্কায় তিনি ‘অত্যন্ত উদ্বিগ্ন’।

তিনি বলেন, ‘দ্বিতীয় দফার সংঘাত আরও বিপজ্জনক ও ধ্বংসাত্মক হবে এবং এর মাধ্যমে কোনো সমাধান আসবে না। অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’

মিসরের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা নিয়ে আঞ্চলিক উদ্বেগের বিষয়টি উঠে এসেছে।

তিনি মনে করেন, সংঘাতের পুনরাবৃত্তি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। তাই অতীতের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে নতুন করে সামরিক সংঘাত এড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সূত্র: আল জাজিরা

সূত্র: নতুন আরএসএস সোর্স