|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সাফের আগে ছিটকে গেলেন রোনান সুলিভান

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০১:৪৩ পিএম
১৯৪ পঠিত
সাফের আগে ছিটকে গেলেন রোনান সুলিভান
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সাফ চ্যাম্পিয়নশিপের আগেই ছিটকে গেলেন রোনান সুলিভান। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েও অভিষেকের অপেক্ষা বাড়ল যুক্তরাষ্ট্রপ্রবাসী এই ফুটবলারের। রোনানের অনুপস্থিতিতে এখন নতুন করে ভাবতে হবে কোচ থমাস ডুলিকে। সবশেষ বাংলাদেশের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রোনানের। সেই পারফরম্যান্সে...

সাফ চ্যাম্পিয়নশিপের আগেই ছিটকে গেলেন রোনান সুলিভান। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েও অভিষেকের অপেক্ষা বাড়ল যুক্তরাষ্ট্রপ্রবাসী এই ফুটবলারের। রোনানের অনুপস্থিতিতে এখন নতুন করে ভাবতে হবে কোচ থমাস ডুলিকে।

সবশেষ বাংলাদেশের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রোনানের। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সিনিয়র দলে জায়গা পান তিনি। 

শুরুতে কলেজের কোচের কাছ থেকে ছুটি না পাওয়ায় নভেম্বরের প্রথম ভাগে আসা অনিশ্চিত ছিল রোনানের। পরে ৩ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকার অনুমতি পেয়ে ফেডারেশনকে সম্মতি জানান রোনান। তার জন্য যুক্তরাষ্ট্রে ১ নভেম্বর রাতের ফ্লাইটও বুক করেছিল বাফুফে। কিন্তু চোটের কারণে শেষ পর্যন্ত যাত্রা বাতিল করতে হয়েছে।

১৮ অক্টোবর সাফের জন্য ২৮ সদস্যের প্রাথমিক তালিকা জমা দেওয়ার কথা থাকলেও স্বাগতিক বাংলাদেশ এখনো তা দেয়নি। ডুলির পরিকল্পনায় ছিলেন রোনানও। তার ছিটকে যাওয়ায় এখন স্কোয়াডে পরিবর্তন আনতে হবে কোচকে। বিশেষ করে স্বীকৃত স্ট্রাইকারের সংকটের মধ্যে রোনানের অনুপস্থিতি বাড়িয়েছে দুশ্চিন্তা।

দলের প্রস্তুতিও এখনো পুরোপুরি গুছিয়ে নিতে পারেননি ডুলি। ক্যাম্পে থাকা বিশ্বনাথ ঘোষ এখনো শতভাগ ফিট নন। জ্বর থেকে সেরে উঠেছেন মোরসালিন। দীর্ঘ বিরতির পর অনুশীলনে ফিরেছেন তিনি। তবে এখনো দুই ভাগে ভাগ হয়ে নিজেদের মধ্যে ম্যাচ অনুশীলন করেনি ফুটবলাররা।

৫ নভেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচের আগেই হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে পাওয়া যাচ্ছে না। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ১১ নভেম্বরের ম্যাচে খেলবেন তারা। ইতালি থেকে আসা ফাহমিদুল ইসলামও এখনো দলের সঙ্গে যোগ দেননি। আগামীকাল তার অনুশীলনে যোগ দেওয়ার কথা। সব মিলিয়ে সাফের আগে হাতে থাকা খেলোয়াড়দের নিয়ে দ্রুত দল গুছিয়ে নেওয়াই এখন ডুলির বড় চ্যালেঞ্জ।

সূত্র: নতুন আরএসএস সোর্স