|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

এআই ডাটা সেন্টার নিয়ে ভোটারদের বিরোধিতায় বিস্মিত ওপেনএআই প্রেসিডেন্ট

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:০৮ এএম
২৬০ পঠিত
এআই ডাটা সেন্টার নিয়ে ভোটারদের বিরোধিতায় বিস্মিত ওপেনএআই প্রেসিডেন্ট
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
যুক্তরাষ্ট্রে এআই ডাটা সেন্টার নির্মাণ নিয়ে ভোটারদের বিরোধিতা তাকে বিস্মিত করেছে বলে জানিয়েছেন ওপেনএআইয়ের প্রেসিডেন্ট ও সহপ্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যান। এবারের নির্বাচনে এ ধরনের বিরোধিতার মুখে পড়তে হবে, তা তিনি আগে কল্পনা করেননি বলেও জানান। বুধবার ক্যালিফোর্নিয়ায় ওয়াল স্ট্রিট জার্নালের (ডব্লিউএসজে) প...

যুক্তরাষ্ট্রে এআই ডাটা সেন্টার নির্মাণ নিয়ে ভোটারদের বিরোধিতা তাকে বিস্মিত করেছে বলে জানিয়েছেন ওপেনএআইয়ের প্রেসিডেন্ট ও সহপ্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যান। এবারের নির্বাচনে এ ধরনের বিরোধিতার মুখে পড়তে হবে, তা তিনি আগে কল্পনা করেননি বলেও জানান।

বুধবার ক্যালিফোর্নিয়ায় ওয়াল স্ট্রিট জার্নালের (ডব্লিউএসজে) প্রযুক্তিবিষয়ক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ব্রকম্যান বলেন, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বিষয়টি একেবারেই নতুন। এর আগে এ ধরনের পরিস্থিতি দেখা যায়নি।

তিনি জানান, চলতি বছর এআই অবকাঠামো নির্মাণ নিয়ে তাদের চিন্তাভাবনায় অনেক পরিবর্তন এসেছে। সান ফ্রান্সিসকো থেকে শুরু করে টেক্সাস, জর্জিয়া ও অন্যান্য এলাকায় অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে তারা বুঝতে পেরেছেন, শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে কোনো প্রকল্প মানুষের জন্য উপকারী- এ কথা বললেই হবে না।

ব্রকম্যানের মতে, স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে। ডাটা সেন্টার নির্মাণ কেন তাদের জন্য উপকারী হতে পারে, তা স্পষ্টভাবে বোঝাতে হবে।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

সূত্র: নতুন আরএসএস সোর্স