এক বছরে ৪০০ ছক্কা, টি–টুয়েন্টিতে ভারতের নতুন ইতিহাস
গণমাধ্যম ডেক্স
টি–টুয়েন্টি তো এখন আসলেই ছক্কার উৎসব। বল আকাশে উঠছে, সীমানার ওপারে গিয়ে পড়ছে। ব্যাটসম্যানদের কাছে বাউন্ডারি এখন আর যথেষ্ট নয়। ছক্কা মারাটাই যেন নতুন অভ্যাস। এই অভ্যাসকে নতুন উচ্চতায় নিয়ে গেল ভারত।
নিউজিল্যান্ডের বিপক্ষে আজ হ্যামিল্টনের সেডন পার্কে ইতিহাস লিখেছে ভারতীয় দল। এক পঞ্জিকাবর্ষে ৪০০ ছক্কা মারা বিশ্বের প্রথম দল এখন ভারত। ২০২৬ সালে নিজেদের ৪০তম ম্যাচে এই মাইলফলক ছুঁয়েছে তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে ভারতীয় ব্যাটসম্যানরা মেরেছেন ১১টি ছক্কা। তাতেই ৪০০-এর ঘরে পৌঁছে যায় দলটির ছক্কার সংখ্যা।
আগের রেকর্ডটি ছিল আইসিসির সহযোগী সদস্য দেশ অস্ট্রিয়ার। ২০২৫ সালে ৩৬ ম্যাচে ৩২৬ ছক্কা মেরেছিল দলটি। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে আগের সেরা রেকর্ডটিও ভারতের। ২০২২ সালে ৪০ ম্যাচে ২৮৯ ছক্কা মেরেছিল তারা। চার বছরে ছবিটা কতটা বদলে গেছে, সংখ্যাতেই তা স্পষ্ট। ২০২২ সালে ভারতের ম্যাচপ্রতি ছক্কার গড় ছিল ৭.২। এবার সেটি বেড়ে হয়েছে ১০। অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে ১০টি করে ছক্কা মারছে ভারত।

৪০০তম ছক্কাটি এসেছে ভারতের নীতীশ ধীরের ব্যাট থেকে। ইনিংসের ১৯তম ওভারে ব্লেয়ার টিকনারের বলে ফ্লিক করতে গিয়ে বলের ওপরের দিকে ব্যাট লাগে। বল উড়ে যায় ফাইন লেগের ওপর দিয়ে সীমানার বাইরে। ইতিহাসের পাতায় জায়গা করে নেয় সেই ছক্কা।
তবে ভারতের এই ছক্কাযাত্রায় নিউজিল্যান্ডেরও বিশেষ ভূমিকা আছে। ২০২৬ সালে ভারতের মারা ৪০০ ছক্কার মধ্যে ১৪২টিই এসেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। এক পঞ্জিকাবর্ষে কোনো একটি প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশি ছক্কা মারার বিশ্ব রেকর্ডও এটি।
এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় এখন প্রথম তিনটি জায়গার দুটিই ভারতের। ২০২৬ সালে ৪০০, ২০২২ সালে ২৮৯। মাঝখানে অস্ট্রিয়া, ২০২৫ সালে ৩২৬ ছক্কা।
টি–টুয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ছক্কা মারা দল
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
শ্রমিকের মজুরির প্রশ্নে বিজিবি নামায় যে রাষ্ট্র, সে রাষ্ট্র কার পক্ষে: নাহিদ ইসলাম
জাতীয় -
২
অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে ৪.৩৯ শতাংশ
জাতীয় -
৩
আয়ারল্যান্ডের প্রাচীন গুহা ‘নরকের দরজা’ ঘিরে নতুন পর্যটনপথ
জাতীয় -
৪
গোপালগঞ্জে খেলায় লাল কার্ড দেখানোয় সংঘর্ষ, আহত ১০
জাতীয় -
৫
শাসকেরা মুরসির মতো বাবাকে মেরে ফেলতে চাইছে, ইমরান খানের ছেলের শঙ্কা
জাতীয় -
৬
নওগাঁয় প্রবীণ সাংবাদিক বিশ্বজিৎ মনির শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন
জাতীয় -
৭
শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় হুইপ অপুর বিশেষ অবদান রয়েছে: এমপি কিরণ
জাতীয় -
৮
৭ নভেম্বর সব সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠানে উড়বে জাতীয় পতাকা
জাতীয় -
৯
আইএসইউতে নবীনবরণ, নতুনদের পদচারণে উৎসবের আমেজ
জাতীয় -
১০
জাগ্রেব: ইতিহাস স্থাপত্য বিজ্ঞানে মানুষের গল্প
জাতীয় -
১১
মির্জা নাথানের চোখে: বাংলার বারভূঁইয়াদের হাতি
জাতীয় -
১২
বেসামরিক জাহাজে হামলা, কৃষ্ণসাগরে উত্তেজনা বৃদ্ধির শঙ্কা
জাতীয় -
১৩
মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতা, নিহত ৫
জাতীয় -
১৪
প্রাইজবন্ডের ১২৫তম ‘ড্র’ অনুষ্ঠিত, যেসব নাম্বার পেল পুরস্কার
জাতীয় -
১৫
ভারতকে হারিয়ে পাক প্রধানমন্ত্রীর উচ্ছ্বাস, ‘এক সপ্তাহের ছুটি’ চেয়ে নেটিজেনদের ট্রল
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন