‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ কী, যেভাবে কাজ করে
গণমাধ্যম ডেক্স
ডিজিটাল যোগাযোগে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় গুরুত্বপূর্ণ ‘প্রযুক্তি এন্ড-টু-এন্ড এনক্রিপশন’। এ প্রযুক্তির মাধ্যমে প্রেরকের যন্ত্র থেকে পাঠানো বার্তা সংকেতবদ্ধ অবস্থায় প্রাপকের যন্ত্রে পৌঁছায়। ফলে মাঝপথে তথ্য আদান-প্রদানের দায়িত্বে থাকা সেবাদাতা প্রতিষ্ঠানও সাধারণত বার্তার বিষয়বস্তু পড়তে পারে না। হোয়াটসঅ্যাপের মতো বার্তা আদান-প্রদানের অ্যাপে ব্যবহারকারীদের কথোপকথনের গোপনীয়তা রক্ষায় এ প্রযুক্তি ব্যবহার করা হয়।
এন্ড-টু-এন্ড এনক্রিপশন হলো তথ্য আদান-প্রদানের এমন একটি নিরাপত্তাপদ্ধতি, যেখানে প্রেরকের যন্ত্রেই বার্তাকে সংকেতবদ্ধ করা হয়। এরপর ইন্টারনেট বা অন্য কোনো নেটওয়ার্কের মাধ্যমে বার্তাটি প্রাপকের যন্ত্রে পাঠানো হয়। পুরো প্রক্রিয়ায় বার্তাটি সংকেতবদ্ধ থাকে। প্রাপকের যন্ত্রে পৌঁছানোর পর উপযুক্ত ডিক্রিপশন কি ব্যবহার করে বার্তাটিকে আবার পাঠযোগ্য করে তোলা হয়।
এনক্রিপশন প্রক্রিয়ায় ক্রিপ্টোগ্রাফি প্রযুক্তির সাহায্যে পাঠযোগ্য তথ্যকে দুর্বোধ্য সংকেতে রূপান্তর করা হয়। তথ্যের এ সংকেতবদ্ধ রূপকে বলা হয় সাইফারটেক্সট। নির্দিষ্ট ডিক্রিপশন কি ছাড়া সাধারণত এ তথ্যের মূল বক্তব্য উদ্ধার করা সম্ভব হয় না। ফলে অননুমোদিত কেউ বার্তার নাগাল পেলেও সহজে সেটি পড়ে বুঝতে পারেন না।
এন্ড-টু-এন্ড এনক্রিপশনের বিশেষত্ব হলো, বার্তা আদান-প্রদানের মধ্যবর্তী পর্যায়ে থাকা সেবাদাতা প্রতিষ্ঠানও সাধারণত বার্তার বিষয়বস্তু পড়তে পারে না। যেমন হোয়াটসঅ্যাপে এ সুবিধা চালু থাকা ব্যক্তিগত কথোপকথনের বার্তা প্রেরকের যন্ত্র বা যন্ত্রেই এনক্রিপ্ট করা হয়। প্রাপকের যন্ত্রে পৌঁছানোর আগপর্যন্ত সেগুলো সংকেতবদ্ধ থাকে। ফলে হোয়াটসঅ্যাপের মতো সেবাদাতা প্রতিষ্ঠানও সাধারণত বার্তার মূল বিষয়বস্তু দেখতে পারে না।
তবে সব ধরনের এনক্রিপশন একইভাবে কাজ করে না। যেমন ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি (টিএলএস) প্রটোকল ব্যবহারকারী ও সার্ভারের মধ্যে তথ্য আদান-প্রদানের সময় সেটিকে সুরক্ষিত রাখে। কিন্তু সার্ভারে পৌঁছানোর পর তথ্যটি সেবাদাতা প্রতিষ্ঠানের কাছে পাঠযোগ্য হতে পারে।
ব্যক্তিগত কথোপকথন, গুরুত্বপূর্ণ নথি ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এ প্রযুক্তি সব ধরনের নিরাপত্তাঝুঁকি থেকে সুরক্ষা দিতে পারে না। প্রেরক বা প্রাপকের ডিভাইস হ্যাক হলে কিংবা তাতে ক্ষতিকর সফটওয়্যার থাকলে বার্তা অন্যের হাতে চলে যেতে পারে।
সূত্র: আইবিএম ডটকম
টেকবার্তার সঙ্গে যোগাযোগ: techbarta@prothomalo.com
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
অ্যাপ চালু করছে পেটল্যাব, ঘরে বসেই মিলবে প্রাণীর চিকিৎসা
জাতীয় -
২
এইচএসসির ফল জানতে এবার এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে
জাতীয় -
৩
বিশ্ববাজারে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
জাতীয় -
৪
প্রকাশ করা হল ব্যালন ডি’অরের পয়েন্ট, এমবাপের চেয়ে অল্প ব্যবধানেই এগিয়ে কেন
জাতীয় -
৫
হরমুজে ২৭ ভারতীয় নাবিকবাহী ট্যাংকারে মাইন হামলা
আন্তর্জাতিক -
৬
হ্যালোইনে ঘরে বসেই দেখতে পারেন এই ১০ হরর সিনেমা
জাতীয় -
৭
হরমুজের কাছে হামলার শিকার জাহাজে আগুন, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান
জাতীয় -
৮
এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার
জাতীয় -
৯
এমপি আজিজের দলীয় পদ থাকবে কিনা, সিদ্ধান্ত নেবে কেন্দ্র
সারাবাংলা -
১০
রোনালদোকে উপেক্ষা করে মেসির কাছে ছুটেছিলেন প্যাট্রিক স্টুয়ার্ট, কেন?
খেলাধুলা -
১১
পেনাল্টিতে গেলে আর্জেন্টিনাই ২০২৬ বিশ্বকাপ জিততো: মার্টিনেজ
খেলাধুলা -
১২
যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার আর্কটিক সহযোগিতা চুক্তি সই
জাতীয় -
১৩
নাঈমের লড়াকু ফিফটি, ক্যারিবীয়দের ১৭০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
জাতীয় -
১৪
একঝলক (৩১ অক্টোবর ২০২৬)
জাতীয় -
১৫
কাপ্তাই হ্রদের শান্ত জলে ক্লান্তি বিসর্জন
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন