|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

এবার কি তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রিতে প্রভাব পড়বে?

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:৫৯ এএম
৪১১ পঠিত
এবার কি তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রিতে প্রভাব পড়বে?
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ পাওয়ার পরও তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রিতে সমর্থন অব্যাহত থাকবে বলে আশা করছে তাইপে। বৃহস্পতিবার তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু বলেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বরাবরই দলমত-নির্বিশেষে তাইওয়ানের প্রতি সমর্থন র...

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ পাওয়ার পরও তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রিতে সমর্থন অব্যাহত থাকবে বলে আশা করছে তাইপে। বৃহস্পতিবার তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু বলেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বরাবরই দলমত-নির্বিশেষে তাইওয়ানের প্রতি সমর্থন রয়েছে। দ্বীপটির প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতেও কংগ্রেস সহায়তা করবে বলে তিনি মনে করেন।

আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও যুক্তরাষ্ট্র তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমর্থক ও অস্ত্র সরবরাহকারী দেশ। গত বছরের ডিসেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানের জন্য ১ হাজার ১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দেন, যা এখন পর্যন্ত সবচেয়ে বড় অস্ত্র বিক্রির প্যাকেজ। তবে আরও ১ হাজার ৪০০ কোটি ডলারের একটি প্যাকেজ আটকে রয়েছে।

গত মে মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ওই প্যাকেজকে দর-কষাকষির একটি হাতিয়ার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিষয়টি আপাতত স্থগিত রাখা হয়েছে।

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির বিরোধিতা করে আসছে চীন। বেইজিংয়ের দাবি, তাইওয়ান তাদের ভূখণ্ডের অংশ। তবে তাইওয়ানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার চীনের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে বলেছে, দ্বীপটির ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধু সেখানকার জনগণের।

তাইপেতে পার্লামেন্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওয়েলিংটন কু বলেন, তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে তার সরকার। একই সঙ্গে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হবে, যাতে অস্ত্র বিক্রির কার্যক্রম নির্ধারিত সময় অনুযায়ী এগিয়ে যায়।

এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও কর্মঘণ্টার বাইরে থাকায় পেন্টাগন তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

এর আগে গত সেপ্টেম্বরে ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির চার আইনপ্রণেতা তাইওয়ানের জন্য আটকে থাকা ১ হাজার ৫০০ কোটি ডলারের বেশি নিরাপত্তা সহায়তা ছাড় করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

সূত্র: রয়টার্স

সূত্র: নতুন আরএসএস সোর্স