|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়াল মাদ্রিদের সহজ জয়

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০৮:০৯ এএম
৩০৫ পঠিত
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়াল মাদ্রিদের সহজ জয়
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সপ্তাহব্যাপী চলা সমালোচনাকে পেছনে ফেলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পের। রোববার (১ নভেম্বর) রেসিং সান্তান্দারের মাঠে ৩-০ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। একটি গোল এসেছে ফরাসি এই ফরোয়ার্ডের পেনাল্টি থেকে। গত সোমবার বায়ার্ন মিউনিখের হ্যারি কেইনের কাছে অল্পের জন্য ব্যালন ডি’অর হারিয়েছেন এই ফর...
সপ্তাহব্যাপী চলা সমালোচনাকে পেছনে ফেলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পের। রোববার (১ নভেম্বর) রেসিং সান্তান্দারের মাঠে ৩-০ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। একটি গোল এসেছে ফরাসি এই ফরোয়ার্ডের পেনাল্টি থেকে। গত সোমবার বায়ার্ন মিউনিখের হ্যারি কেইনের কাছে অল্পের জন্য ব্যালন ডি’অর হারিয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড। এরপর চীনের সাবেক নেতা মাও সে তুংকে নিয়ে করা এক ঠাট্টার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি এবং পরে ক্ষমাও চান। এই ঘটনার জেরে চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে এই ম্যাচসহ অন্যান্য স্প্যানিশ লিগ ম্যাচগুলোর সম্প্রচার স্থগিত করা হয়। লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষ দল বার্সেলোনার চেয়ে মাত্র ৩ পয়েন্ট ব্যবধানে নিজেদের অবস্থান ধরে রেখেছে হোসে মরিনহোর দল। এর আগে শনিবার আলাভেসকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা। সান্তান্দারের বিপক্ষে ম্যাচে রিয়ালের হয়ে জ্যুড বেলিংহাম এবং ইয়ান দিওমান্দেও জালের দেখা পান। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি রিয়াল মাদ্রিদের টানা ষষ্ঠ জয়। এই জয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে থাকা রিয়াল দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে মাত্র ১ পয়েন্ট পেছনে রয়েছে। 

সূত্র: কালবেলা