কিছু বুঝে ওঠার আগেই ব্যবসায়ীকে কোপানো শুরু, ছিনিয়ে নেয় পাঁচ লাখ টাকা
গণমাধ্যম ডেক্স
চট্টগ্রাম নগরের তিনপুলের মাথা এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালি থানার ওই এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, ব্যবসায়িক বিরোধের জেরে ওই ব্যবসায়ীর ওপর হামলা হয়েছে।
আহত ব্যবসায়ীর নাম জাকির হোসেন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর রিয়াজউদ্দিন বাজারে একবার ব্যবহারযোগ্য (ওয়ান টাইম) ক্রোকারিজ পণ্যের দোকান রয়েছে।
জাকির হোসেনের দোকানের কর্মচারী মোহাম্মদ মানিক আজ প্রথম আলোকে বলেন, রিয়াজউদ্দিন বাজারে নিজের দোকান থেকে বাসায় ফিরছিলেন জাকির হোসেন। তিনপুলের মাথা এলাকায় গাড়িতে ওঠার আগমুহূর্তে তিন থেকে চারজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে মারধর ও কিরিচ দিয়ে কোপাতে শুরু করে তারা। একপর্যায়ে তাঁর সঙ্গে থাকা পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির প্রথম আলোকে বলেন, ব্যবসায়িক বিরোধের জেরে জাকির হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁর স্বজনেরা এ ঘটনায় জড়িত কয়েকজন ব্যবসায়ীর নাম পুলিশকে জানিয়েছেন।
পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, এ অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
নিজ দোকানে বসে ছিলেন তাঁতী দল নেতা, কুপিয়ে হত্যা করে চলে গেলো দুর্বৃত্তরা
সারাবাংলা -
২
সাফের স্মৃতি ফিরিয়ে আনলেন আমিনুল-আলফাজরা
খেলাধুলা -
৩
সরাইলে নজরুল বর্ষ উদযাপন, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
জাতীয় -
৪
বিএনপি হাত-পা গুটিয়ে বসে থাকবে না, জামায়াত আমিরকে রিজভী
জাতীয় -
৫
খুলনায় ২০ ঘণ্টার ব্যবধানে দুই খুন
জাতীয় -
৬
সরকারি চাকরিতে জবাবদিহি বাড়াতে নতুন উদ্যোগ, নতুন কমিটি গঠন
জাতীয় -
৭
সাভারে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, কারখানা ভাঙচুর, সাংবাদিককে মারধর
জাতীয় -
৮
মাথায় ডিম, পরনে শাড়ি: মীনা রূপে জয়া আহসান
জাতীয় -
৯
সভাপতির ছেলে এইচএসসি পাসের পর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা
জাতীয় -
১০
ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক কমিটি গঠন
জাতীয় -
১১
হজযাত্রায় কমছে বিমানভাড়া, কোটা বাড়াতে সৌদিকে চিঠি
জাতীয় -
১২
জলসীমার আশেপাশে ৫০টির বেশি চীনা যুদ্ধজাহাজ শনাক্ত করল তাইওয়ান
জাতীয় -
১৩
‘স্বল্পআয়ের মানুষের কাছে সাশ্রয়ী চাল-আটা পৌঁছে দিতে কাজ করছে সরকার’
জাতীয় -
১৪
জার্মানিতে জেন-জি বিক্ষোভে সহিংসতা-লুটপাট
জাতীয় -
১৫
প্রবাসে ব্যর্থতা ও ব্যবসায় ক্ষতি, প্রাণ দিলেন যুবক
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন