|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

কনস্টেবলকে প্রকাশ্যে থাপ্পড়ের অভিযোগ সহকারী কমিশনারের বিরুদ্ধে

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৬:১৫ পিএম
৩০৩ পঠিত
কনস্টেবলকে প্রকাশ্যে থাপ্পড়ের অভিযোগ সহকারী কমিশনারের বিরুদ্ধে
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
গাজীপুরের কোনাবাড়িতে পেশাগত দায়িত্ব পালনের সময়ে এক পুলিশ কনস্টেবলকে প্রকাশ্যে চড়-থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে সহকারী কমিশনার (এসি) মো. আবু নাসের আল আমিনের বিরুদ্ধে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঘটনা ঘটে।  ঊর্ধ্বতন কর্মকর্তার থাপ্পড়ে কান ক্ষতিগ্রস্ত হয় কনস্টেবল মো. কাওসারের। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া...

গাজীপুরের কোনাবাড়িতে পেশাগত দায়িত্ব পালনের সময়ে এক পুলিশ কনস্টেবলকে প্রকাশ্যে চড়-থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে সহকারী কমিশনার (এসি) মো. আবু নাসের আল আমিনের বিরুদ্ধে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঘটনা ঘটে। 

ঊর্ধ্বতন কর্মকর্তার থাপ্পড়ে কান ক্ষতিগ্রস্ত হয় কনস্টেবল মো. কাওসারের। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত কনস্টেবল কাওসার (কং নং-২৯৪৬) আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-২ এ কর্মরত। এদিন তিনি গাজীপুরে দায়িত্ব পালন করছিলেন। অভিযুক্ত এসি আবু নাসের আল আমিন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি জোনে কর্মরত।

দায়িত্ব পালনকালে ঊর্ধ্বতন কর্মকর্তার হাতে প্রকাশ্যে এমন হেনস্তার পর ঘটনাস্থলে মাঠ পর্যায়ে কর্মরত পুলিশের কনস্টেবলদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে।   

ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রমিক আন্দোলনের পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কোনাবাড়ি ফ্লাইওভারের নিচে পুলিশের একটি দলের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল কাওসার। সেখানে এসি আবু নাসের আল আমিন অধীনস্থদের নির্দেশনা দিচ্ছিলেন। তার নির্দেশনা ‘অমান্য’ করায় তাকে সজোরে কানে চড় মারেন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার এমন অপেশাদার কর্মকাণ্ডে পুলিশের মধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেছেন।   

পুলিশ সূত্র বলছে, কোনাবাড়ি জোনের এসি আবু নাসেরের বিরুদ্ধে অধস্তন পুলিশ সদস্যদের সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগ আগেও ছিল।

দায়িত্ব পালনের সময় একজন কনস্টেবলকে চড় দেওয়ার বিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের ডিসি (ভারপ্রাপ্ত) শাকিল আহমেদ বলেন, শ্রমিকদের আন্দোলন ঠেকাতে সালনা থেকে চৌরাস্তা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করছেন। কনস্টেবলকে থাপ্পড় মারার বিষয়ে কোনো তথ্য তার জানা নেই।

অধীনস্থকে প্রকাশ্যে চড় মারার বিষয়ে বক্তব্য জানতে সহকারী কমিশনার আবু নাসের আল আমিনের সরকারি মোবাইল নম্বরে বারবার চেষ্টা করেও তার সাড়া মেলেনি।

বিষয়টি জানতে পুলিশ বাহিনীর কনস্টেবল থেকে পরিদর্শক পর্যন্ত সদস্যদের সংগঠন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে সংগঠনটির সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু কালবেলাকে বলেন, ঘটনাটি তার জানা নেই। এমন কিছু ঘটলে শৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অভ্যন্তরীণভাবে ব্যবস্থা নেবেন।

সূত্র: নতুন আরএসএস সোর্স