|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ব্যালট বাতিলে ট্রাম্প প্রশাসনের চেষ্টা সুপ্রিম কোর্টে খারিজ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৩:১৩ এএম
২২৭ পঠিত
ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ব্যালট বাতিলে ট্রাম্প প্রশাসনের চেষ্টা সুপ্রিম কোর্টে খারিজ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ট্রাম্প প্রশাসনের অভিযোগ, এমন সব মানুষ এসব ব্যালট ডাকযোগে পাঠিয়েছেন, যাঁরা যুক্তরাষ্ট্রের নাগরিকই নন। তাঁদের কেউ কেউ অবৈধভাবে ভোট দিয়ে থাকতে পারেন বলেও আশঙ্কা রয়েছে।

ক্যালিফোর্নিয়ায় ডাকযোগে পাঠানো ২০ হাজার ব্যালট বাতিলের চেষ্টা খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এ চেষ্টা ব্যর্থ হওয়ায় আজ মঙ্গলবার অনুষ্ঠেয় এ ভোটে এক বড়সড় ধাক্কা খেল তারা।

ট্রাম্প প্রশাসনের অভিযোগ ছিল, এমন সব মানুষ এসব ব্যালট ডাকযোগে পাঠিয়েছেন, যাঁরা যুক্তরাষ্ট্রের নাগরিকই নন। তাঁদের কেউ কেউ অবৈধভাবে ভোট দিয়ে থাকতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে।

এমন অভিযোগ তুলে ধরে মার্কিন বিচার বিভাগ সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিল, ক্যালিফোর্নিয়ার নির্বাচন কর্মকর্তাদের যেন ডাকযোগে পাঠানো হাজার বিশেক ব্যালট আলাদা করে রাখতে নির্দেশ দেওয়া হয়।

ট্রাম্প বারবার দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্রে ভোট জালিয়াতির ঘটনা ব্যাপক। তাঁর অভিযোগ, অভিবাসীদের অবৈধভাবে ভোট দেওয়ার সুযোগ করে দিয়ে ডেমোক্র্যাটরা নির্বাচনে কারচুপি করতে পারেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বারবার দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্রে ভোট জালিয়াতির ঘটনা ব্যাপক। তাঁর অভিযোগ, অভিবাসীদের অবৈধভাবে ভোট দেওয়ার সুযোগ করে দিয়ে ডেমোক্র্যাটরা নির্বাচনে কারচুপি করতে পারেন।

এসব অভিযোগের পক্ষে ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থাকে দায়ী করে আসছেন ট্রাম্প। ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত অনেক অঙ্গরাজ্যে এ পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ রয়েছে।

ক্যালিফোর্নিয়ায় নিবন্ধিত ভোটার প্রায় ২ কোটি ৬০ লাখ। আগেও কয়েকটি নিম্ন আদালত নির্বাচন কর্মকর্তাদের পক্ষে আদেশ দিয়েছেন। তাঁদের যুক্তি, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার অঙ্গরাজ্যের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে। সেই সঙ্গে নির্বাচনের ফলাফল নিয়েও সন্দেহ তৈরি করতে চাইছে।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সবচেয়ে বেশি ৫২টি আসন ক্যালিফোর্নিয়ায়।

বিভিন্ন গবেষণা ও অঙ্গরাজ্য সরকারের নিরীক্ষায় দেখা গেছে, অ–মার্কিন নাগরিকসহ ভোটার নন—এমন ব্যক্তিদের ভোট দেওয়ার ঘটনা খুবই বিরল।

যুক্তরাষ্ট্রের ভোটাররা আজ মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনে ভোট দেবেন। প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকান পার্টির হাতেই কংগ্রেসের নিয়ন্ত্রণ থাকবে, নাকি সেটা চলে যাবে ডেমোক্রেটিক পার্টির হাতে, তা নির্ধারিত হবে আজকের ভোটে।

এবারের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের মোট ৪৩৫ আসনের সব কটিতে এবং সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫ টিতে ভোট হচ্ছে। এখন প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের ২১৮ ও ডেমোক্র্যাটদের ২১৪ আসন রয়েছে।

অন্যদিকে সিনেটে রিপাবলিকানদের আছে ৫৩ আসন। দুজন স্বতন্ত্র সিনেটরের সমর্থনসহ ডেমোক্র্যাটদের আছে ৪৫ আসন। সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রতিনিধি পরিষদে ২১৮ আসন ও সিনেটে ৫১ আসন প্রয়োজন হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, নির্বাচনে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে মূলত লড়াই হবে প্রতিনিধি পরিষদের প্রায় ৪০ আসনে এবং সিনেটে ১০ থেকে ১২টি আসনে।

সূত্র: প্রথম আলো