মধ্যবর্তী নির্বাচনের আগমুহূর্তে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা
গণমাধ্যম ডেক্স
ইরানের কেশম দ্বীপে গতকাল সোমবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ সংস্থা ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে। আট মাস ধরে চলা এই যুদ্ধের অবসানে তেহরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিতের মধ্যেই এ হামলা চালানো হলো।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় অগ্রগতির ওই ইঙ্গিত দিয়েছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, হরমুজ প্রণালির সবচেয়ে বড় দ্বীপ কেশমে চালানো এ হামলা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে গোপনে যুক্তরাষ্ট্রের চালানো সীমিত পরিসরের ধারাবাহিক হামলার ঘটনার সর্বশেষ।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, দ্বীপটিতে অল্প সময়ের ব্যবধানে পরপর পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কয়েকজন বাসিন্দা আকাশে দুটি উড়োজাহাজ দেখেছেন বলেও জানিয়েছেন।
হামলার বিষয়ে জানতে চাইলে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন প্রশ্নগুলো সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কাছে পাঠায়। তবে গতরাতে এ বিষয়ে মন্তব্য জানাতে এএফপির অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি সেন্ট্রাল কমান্ড।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, দ্বীপটিতে অল্প সময়ের ব্যবধানে পরপর পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কয়েকজন বাসিন্দা আকাশে দুটি উড়োজাহাজ দেখেছেন বলেও জানিয়েছেন।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরে ইরানের ওপর ছোট পরিসরে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র।
প্রতিবেদনে আরও বলা হয়, কয়েকজন কর্মকর্তা এসব হামলাকে আত্মরক্ষামূলক বলে বর্ণনা করেছেন। তাঁদের ভাষ্য, ইরান যেন হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর অবাধ সুযোগ না পায়, তা নিশ্চিত করতেই এসব হামলা চালানো হচ্ছে। তেল পরিবহনের গুরুত্বপূর্ণ এ নৌপথটি ২৮ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরুর পর প্রায় পুরোপুরি বন্ধ রয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ওইসব হামলার কথা প্রকাশ্যে ঘোষণা করেনি। কারণ, ওয়াশিংটন এর মাধ্যমে বড় ধরনের সামরিক অভিযান আবার শুরুর কোনো ইঙ্গিত দিতে চায় না।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগের দিন সোমবার ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে একটি চুক্তি ‘হতে পারে’।
হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম অনেক বেড়ে গিয়েছিল। তবে সংঘাত অবসানে সম্ভাব্য চুক্তির আশায় গতকাল তেলের দাম ৭ শতাংশের বেশি কমে গেছে।
আজ ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ হবে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
বিক্ষোভ ভিডিও করতে গিয়ে আন্দোলনকারীদের মারধরে আহত শ্রমিকের মৃত্যু
জাতীয় -
২
জোড়া গোলেও ফুটবল নিয়ে কথা নেই রাফিনহার, স্মরণ প্রয়াত হেসুসকে
জাতীয় -
৩
এক ইন্ধনেই বন্ধ শতাধিক কারখানা, নেপথ্যে কারা জানালো পুলিশ
সারাবাংলা -
৪
আবারও বাড়লো স্বর্ণের দাম
অর্থনীতি -
৫
কুড়িগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ৩
জাতীয় -
৬
দুই রেকর্ড-গোল উৎসবের পরও যে বিষয় পছন্দ হয়নি পিএসজি কোচের
জাতীয় -
৭
মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আল–সাইদ
জাতীয় -
৮
৫১তম বিসিএস প্রিলিমিনারির তারিখ ঘোষণা পিএসসির
জাতীয় -
৯
পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধি
জাতীয় -
১০
এলইডি ফেস মাস্ক কিনবেন? ত্বকের যত্নে ব্যবহারের আগে জেনে নিন জরুরি কিছু কথা
জাতীয় -
১১
নীতা আম্বানির ১৬ কোটির ফড়িং ব্রোচ তৈরি করতে বিখ্যাত চীনা শিল্পীর কেন ১০ বছর লেগেছে
জাতীয় -
১২
অতিরিক্ত গরমের কারণে ঝুঁকিতে পড়ছেন মা ও অনাগত শিশু, জানালেন গবেষকেরা
জাতীয় -
১৩
ফিরেই বাজিমাত, ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার রবিনসন
খেলাধুলা -
১৪
সীমান্ত নিরাপত্তায় এআই ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিচ্ছে সরকার
জাতীয় -
১৫
স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৪
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন