|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

কোহলির জন্মদিনে দেখে নিন তাঁর বিরল ১০ কীর্তি

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৫, ০১:০২ পিএম
৩৬১ পঠিত
কোহলির জন্মদিনে দেখে নিন তাঁর বিরল ১০ কীর্তি
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
১৮ বছরের ক্যারিয়ারে অসংখ্য কীর্তি গড়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক কোহলি। কোহলির ৩৭তম জন্মদিনে এমন ১০ কীর্তি দেখে নেওয়া যেতে পারে।

৮৬টি আন্তর্জাতিক সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে রান ২৮ হাজারের বেশি। সেঞ্চুরিতে বিরাট কোহলির ওপরে আছেন শুধু একজন—কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তিন সংস্করণে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায়ও তাঁর ওপরে শুধু শচীন টেন্ডুলকার। ১৮ বছরের ক্যারিয়ারে এমন অসংখ্য কীর্তি গড়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক। কোহলির ৩৮তম জন্মদিনে এমন ১০ কীর্তি।

ওয়ানডেতে ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি

শচীনের রেকর্ড ছোঁয়ার পর কোহলি

ওয়ানডেতে কোহলির সেঞ্চুরি আছে ৫৫। ২০০৩ ওয়ানডে বিশ্বকাপে শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভেঙে ৫০ সেঞ্চুরি করেছিলেন কোহলি। এরপর করেছেন আরও ৫টি সেঞ্চুরি।

১০,০০০ রানের বেশি করা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ গড়

বিরাট কোহলির গড় ৫৭.৭১

ওয়ানডে ক্রিকেটে ১০,০০০ রানের বেশি করা সব ব্যাটসম্যানের মধ্যে কোহলির গড়ই সর্বোচ্চ। ওয়ানডেতে কোহলির গড় ৫৮.৮৪। ১০ হাজার করা ব্যাটসম্যানের মধ্যে কোহলি ছাড়া আর ৫০ গড় আছে শুধু মহেন্দ্র সিং ধোনির (৫০.৫৭)।

ভারতের হয়ে সর্বাধিক ডাবল সেঞ্চুরি

টেস্ট ক্রিকেটে সাতটি ডাবল সেঞ্চুরি করা একমাত্র ভারতীয় ব্যাটসম্যান কোহলি

টেস্ট ক্রিকেটে সাতটি ডাবল সেঞ্চুরি করা একমাত্র ভারতীয় ব্যাটসম্যান কোহলি। ছয়টি করে সেঞ্চুরি আছে বীরেন্দর শেবাগ ও শচীন টেন্ডুলকারের।

একটি আইপিএল মৌসুমে সর্বোচ্চ রান

আইপিএলে এক মৌসুমে ৯৭৩ রান করেন কোহলি

২০১৬ সালের আইপিএলে কোহলির ৯৭৩ রান এখনো পর্যন্ত এক মৌসুমে সর্বোচ্চ। সেই আসরে তিনি সেঞ্চুরি করেছিলেন চারটি। তাঁর দল যদিও ফাইনালে হেরে যায়।

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে কোনো ভারতীয়ের সর্বোচ্চ রেটিং পয়েন্ট

টেস্ট থেকে অবসর নিয়েছেন কোহলি

টেস্টে ব্যাটসম্যান হিসেবে কোহলি সর্বোচ্চ ৯৩৭ রেটিং পয়েন্ট অর্জন করেছেন। ২০১৮ সালে কোহলির অর্জিত এই রেটিং পয়েন্ট ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ।

বিদেশের মাটিতে এক টেস্ট সিরিজে সর্বাধিক সেঞ্চুরি

তখন ধোনি ছিলেন অধিনায়ক। কোহলিকে কী বলছেন তিনি?

২০১৪ সালের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ টেস্টের সিরিজে তিনি করেছিলেন চারটি সেঞ্চুরি। আরও সাত ব্যাটসম্যানের আছে এই কীর্তি।

ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ টেস্ট জয়

বিরাট কোহলি

জয়ের হিসাবে ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক কোহলি। ৬৮ টেস্টে নেতৃত্ব দিয়ে তিনি জিতিয়েছেন ৪০টি টেস্ট। দ্বিতীয় সর্বোচ্চ ২৭টি টেস্ট জিতেছেন এম এস ধোনি। তাঁর অধীনে টানা ৯ টেস্ট সিরিজও জিতেছে ভারত।

ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১০ হাজার

বিরাট কোহলি

ওয়ানডেতে দ্রুততম ১০ হাজার রান করার রেকর্ড কোহলির। মাত্র ২০৫ ইনিংসে ওয়ানডে ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। সময়ের হিসাবে লেগেছে ১০ বছর ৬৭ দিন। এখানেও কোহলিই দ্রুততম।

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৭,০০০ রান

মাত্র ৫৯৪ ইনিংসে তিন সংস্করণ মিলিয়ে ২৭ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন কোহলি। এর আগে দ্রুততম ছিলেন শচীন টেন্ডুলকার (৬২৩ ইনিংস)

বিদেশের মাটিতে অধিনায়ক কোহলি

অস্ট্রেলিয়ার মাটিতে দুটি টেস্ট সিরিজ জিতেছেন বিরাট কোহলি

ভারতীয় অধিনায়কদের মধ্যে দেশের বাইরে সবচেয়ে বেশি ৫টি সিরিজ জিতেছেন কোহলি। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে জিতেছেন দুটি টেস্ট সিরিজ।

সূত্র: প্রথম আলো