খুলনায় এবার চায়ের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
গণমাধ্যম ডেক্স
খুলনার ডুমুরিয়া উপজেলায় চায়ের দোকানে ঢুকে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত তরিকুল ঘের ব্যবসায়ী ছিলেন। তিনি ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুস সালাম শেখের ছেলে।
আন্দোলনকারীদের ৯০ শতাংশই শ্রমিক নন
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফারের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তরিকুল। এ সময় হেলমেট পরা দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে সেখানে আসেন। কিছুক্ষণ কথা বলার পর তাঁরা তরিকুলের মাথায় গুলি করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমরেশ মণ্ডল বলেন, খুলনায় প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যোগ দিতে বাড়ি থেকে বের হয়েছিলেন তরিকুল। পরে বাসে জায়গা না পেয়ে ফিরে এসে চায়ের দোকানে বসেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই হেলমেটধারী ব্যক্তি তাঁকে গুলি করে পালিয়ে যান।
তরিকুলের বাবা আবদুস সালাম শেখ সাংবাদিকদের বলেন, ‘আমার কিছু বলার নেই। রাজনীতিই আমার সব শেষ করে দিল।’
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। পাশাপাশি এলাকায় অভিযান চালানো হচ্ছে। তরিকুলের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
১০ মাসে ৭৭ হত্যাকাণ্ড
খুলনা মহানগর ও জেলায় চলতি বছরের প্রায় ১০ মাসে ৭৭ জন হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে মহানগর এলাকায় ৩৯ জন এবং জেলা পুলিশের আওতাধীন এলাকায় ৩৮ জন নিহত হয়েছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের ৫ নভেম্বর পর্যন্ত নগর এলাকায় ৩৭টি হত্যা মামলা হয়েছে। এসব ঘটনায় নিহত হয়েছেন ৩৯ জন। এর আগে ২০২১ সালে ১৫টি, ২০২২ সালে ১৯টি, ২০২৩ সালে ১৭টি, ২০২৪ সালে ২৯টি ও ২০২৫ সালে ৩৪টি হত্যা মামলা হয়েছিল।
জেলা পুলিশের আওতাধীন এলাকাতেও একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। জেলা পুলিশের হিসাবে, ২০২১ সালে ৩০টি, ২০২২ সালে ২২টি, ২০২৩ সালে ২১টি, ২০২৪ সালে ৩১টি এবং ২০২৫ সালে ৪৯টি হত্যা মামলা হয়েছিল। চলতি বছরের ২ নভেম্বর পর্যন্ত জেলায় ৩৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হত্যাকাণ্ডের বাইরেও জেলায় অন্তত ৩৫টি হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
আন্দোলনকারীদের ৯০ শতাংশই শ্রমিক নন
জাতীয় -
২
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগের সূচিতেই ভর্তি আবেদন ও পরীক্ষা, বিজ্ঞপ্তি প্রকাশ
জাতীয় -
৩
সেন্ট মার্টিনে প্রথম রাত ৫০০ পর্যটকের, ‘নীল জলের এমন দ্বীপ মন ভালো করে দেয়’
জাতীয় -
৪
পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতায় গুরুত্ব দিতে হবে: এসপি মাসুদ
জাতীয় -
৫
সাদেক হোসেন খোকার জীবন থেকে শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে: ডিএসসিসি প্রশাসক
জাতীয় -
৬
জামালপুরে বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
জাতীয় -
৭
ইসরায়েলে নতুন সরকার গঠনে আইজেনকোটকে সমর্থনের ঘোষণা আরব দলগুলোর
জাতীয় -
৮
রনির স্ত্রী পরিচয় দেওয়া কে এই ফারজানা
জাতীয় -
৯
জয়ের মঞ্চে ভ্যান্সকে ‘হাবিবি’ বলার কারণ কী?
জাতীয় -
১০
কুমিল্লায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬
জাতীয় -
১১
কৃষিই হবে দেশের সবচেয়ে বড় রপ্তানি পণ্য: কৃষিমন্ত্রী
জাতীয় -
১২
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন
জাতীয় -
১৩
সৃজনশীল অর্থনীতির জাতীয় রূপরেখা প্রণয়নে ব্র্যাক ও ইউনেস্কোর চুক্তি
জাতীয় -
১৪
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা, আবেদনকারীদের অঙ্গীকারনামা বাধ্যতামূলক
জাতীয় -
১৫
ইমরানের ‘বর্ষা চোখ’, কেন আলোচনায়
বিনোদন
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন