|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

গাছ কাটতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ১০:৩৩ পিএম
৩৩৯ পঠিত
গাছ কাটতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
চট্টগ্রামের মিরসরাইয়ে গাছ থেকে পড়ে মো. রুবেল (৩৫) নামে এক গাছ কাটার শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুবেল ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম মায়নী ভূঁইয়াপাড়ার আব্দুল মুজিদ মুহুরী বাড়ির মো. মোস্তফার ছেলে। ন...

চট্টগ্রামের মিরসরাইয়ে গাছ থেকে পড়ে মো. রুবেল (৩৫) নামে এক গাছ কাটার শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুবেল ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম মায়নী ভূঁইয়াপাড়ার আব্দুল মুজিদ মুহুরী বাড়ির মো. মোস্তফার ছেলে।

নিহত রুবেলের প্রতিবেশী হাসিব হাসান বলেন, রুবেল পাশের এলাকায় দৈনিক মজুরিতে গাছ কাটতে গিয়েছিলেন। অসাবধানতাবসত গাছ থেকে পড়ে কোমর ও মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জাহান সুরভী বলেন, বেলা ১১টার দিকে মো. রুবেল নামে এক ব্যক্তি স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়েছে। মিরসরাই থানা পুলিশ এসে মরদেহ নিয়ে গেছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স