|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

৬ জেলায় চাকরি দিচ্ছে আরএফএল, ২২ বছর হলেই আবেদন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৮:৪৯ এএম
৩৭৮ পঠিত
৬ জেলায় চাকরি দিচ্ছে আরএফএল, ২২ বছর হলেই আবেদন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাজধানী ঢাকাসহ দেশের ৬ জেলায় কাজের সুযোগ দিচ্ছে আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের এইচআর বিভাগ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রার্থীর...
রাজধানী ঢাকাসহ দেশের ৬ জেলায় কাজের সুযোগ দিচ্ছে আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের এইচআর বিভাগ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ২২ বছর হলেই আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে। চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি- প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার বিভাগ: এইচআর লোকবল নিয়োগ: ১৫ জন  শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ অন্যান্য যোগ্যতা: জনবলের চাহিদা শনাক্ত, চাকরির বিবরণ প্রস্তুত ও নিয়োগ কার্যক্রম পরিচালনায় ভালো জ্ঞান। অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা। চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: কমপক্ষে ২২ বছর  কর্মস্থল: ঢাকা, গাজীপুর, হবিগঞ্জ, মাগুরা, নরসিংদী, রাজশাহী বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ভ্রমণ ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, ছুটির বিনিময়ে অর্থ (লিভ এনক্যাশমেন্ট), প্রাণ-আরএফএল-এর আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে কেনাকাটার সুবিধা। আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ২ ডিসেম্বর ২০২৬

সূত্র: নতুন আরএসএস সোর্স